Friday , 15 March 2024 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফিরোজ কবির

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
একজন ওসির সুচারুর নেতৃত্ব ও দায়িত্বশীল কর্ম দক্ষতার কারণে ঠাকুরগাঁও জেলার মধ্যে বালিয়াডাঙ্গী থানাকে শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফিরোজ কবির।
গত ১৪ মার্চ বৃহস্পতিবার ঠাকুরগাঁও পুলিশ লাইন্স ড্রিলসেডে ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক আইন শৃঙ্খলা পর্যালোচনা করে ফেব্রুয়ারি মাসে বালিয়াডাঙ্গী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবিরকে নির্বাচিত করেন।
সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির এর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সমস্যা সমাধানে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা প্রদান
করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের জন্য তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

“উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও”র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে করোনা প্রতিরোধ সভা

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন-জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল

দুনিয়ার মজদুর এক হও শ্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার বর্ধিত সভা

পঞ্চগড়ে ১৪ দিনব্যাপি বৃক্ষমেলা শুরু

ত্রিশ বছর ধরে পাঠক সেবা দিয়ে যাচ্ছেন হকার আব্দুল মান্নান ব্যাপারী

ঘোড়াঘাটে কৃষকে কম্বাইন্ড হারভেস্টারের চাবি হস্তান্তর

আটোয়ারীতে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত