Tuesday , 19 March 2024 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে ২৫ টি হারানো মোবাইল উদ্ধার, ভারতীয় পণ্য উদ্ধার সহ বিভিন্ন অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। সোমবার (১৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পিপিএম-সেবা বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন অভিযানে গত ৭ দিনে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ২৫ টি মোবাইল ফোন আইসিটি শাখা, ঠাকুরগাঁও কর্তৃক উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরদিকে হারিয়ে যাওয়া মূল্যবান ফোন পেয়ে পুলিশ সুপার সহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ। অপরদিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ মাদকদ্রব্য, বিপুল পরিমানে চোরা চালানের পণ্য মূল্য ১০ লাখ ৯৭ হাজার ১ শত টাকাসহ ভারতীয় পণ্য/ঔষধ এবং ভারতীয় মুদ্রায় ১হাজার ৮ শত ৪০ রুপি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশের সাম্প্রতিক অর্জন ও চলমান বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আসাদুজ্জামান, সদর থানা অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কবরস্থানের জমিতে ১০ লাখ টাকার রোপন করা গাছ কাটা স্থগিত ‌— আশ্রয়ন প্রকল্পের বাড়ি নির্মাণের প্রক্রিয়া-বন্ধ — স্থানীয়দের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা বিরাজ

বোচাগঞ্জে প্রতিচ্ছবি ডিজিটাল শিক্ষা উৎসব উদযাপন

বীরগঞ্জ পৌরসভার দুইটি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বীরগঞ্জ থানার আনন্দ উদযাপন

আধুনিকতার ছোয়ায় হারিয়ে যেতে বসেছে পিড়িঁতে বসে চুল কাঁটা

ঠাকুরগাঁও বাল্যবিবাহ নিরোধকল্পে ওরিয়েন্টেশন

ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত ও প্রস্তুতি সভা ৪ ফ্রেব্রুয়ারি রংপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে !

বিরলে কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

অ্যাডভোকেসি নেটওয়ার্কের সাথে গ্রাম উন্নয়ন কমিটির সভা

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা