Saturday , 9 March 2024 | [bangla_date]

তথ্য চাওয়ায় সাংবাদিকের কারাদণ্ড : প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ প্রকল্পের তথ্য চাওয়ায় শেরপুরের নকলায় দৈনিক দেশ রূপান্তরের উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাংবাদিকরা।
স্থানীয় প্রেসক্লাবের সামনে শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব এই কর্মসুচি পালন করে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে ওই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দাবি করেছেন। সেই সাথে বিচার বিভাগীয় তদন্ত করে দোষিদের শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয় এই মানববন্ধন কর্মসুচি থেকে।
বক্তব্যদেন-পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহী, যুগান্তর প্রতিনিধি বুলবুল আহম্মেদ, ভোরের কাগজ প্রতিনিধি দুলাল সরকার, আমাদের সময় প্রতিনিধি বিষ্ণুপদ রায়, আজকের পত্রিকার প্রতিনিধি নুরুনবী রানা, খোলা কাগজের প্রতিনিধি বাদল হোসেন, দৈনিক গণ মুক্তি পরিত্রকার সাইদুল রহমান মানিক, বিজয় টিভির প্রতিনিধি মামুন অর রশিদ,নাগরিক টিভির প্রতিনিধি জাকির হোসেনসহ অন্যান্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি’র একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে শীত কম, রবিশস্যের  উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

দিনাজপুরে শীত কম, রবিশস্যের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

বিরলে সাংবাদিকদের সাথে ভুমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা

মানুষের আর্থ-সামজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন —————————-হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

বোদায় সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সার নিয়ে বিপাকে কৃষক, হতাশা দেখা দিয়েছে আলু চাষিদের মাঝে

দিনাজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রতিযোগিতা

তেঁতুলিয়ায় জামায়াতে ইসলামী কর্তৃক সিরাতুন্নবী(সাঃ)মাহ্ফিল