Friday , 8 March 2024 | [bangla_date]

তরুন প্রজন্মদের দেশপ্রেমে জাগ্রত করার প্রেরনা ৭ মার্চের ভাষণ ———হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ দিয়েছিলেন, তা বিশ্ব ইতিহাসে অমরত্ব লাভ করেছে। শোষিত ও নিপীড়িত বাঙালি জাতির মুক্তির পথ নির্দেশিত হয়েছিল সে ভাষণে। সেই ভাষণে বাঙালি জাতি বিশ্বদরবারে বীরের জাতি হিসেবে পরিচিতি লাভ করেছিল।
তিনি বলেন, ৭ই মার্চের ভাষণ দেশকে এগিয়ে নিতে আমাদেরকে অনুপ্রেরণা জোগাচ্ছে।’ তরুন প্রজন্মদের জন্য দেশপ্রেম জাগ্রত করার প্রেরনা ৭ মার্চের ভাষণ। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসা¤প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতিতে দৃশ্যমান ভূমিকা রাখার আহŸান জানান।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ সব কথা বলেন।
শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মমিুনল করিম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ মোখলেছুর রহমান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদ ও প্রশাসন, জেলা কারাগার, দিনাজপুর জেলা আওয়ামীলীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর, মহিলা বিষয়ক, অধিদপ্তরসহ আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় একই পরিবারে দুই প্রতিবন্ধী; বৃদ্ধ বাবা-মায়ের মানবেতর জীবন

ঠাকুরগাঁওয়ে  বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন !

রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল মানববন্ধন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের

ঠাকুরগাঁওয়ে বলাকা উদ্যানে টিকিট কাউন্টারে হামলা কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনের কারাদণ্ড ও ১ জনের জরিমানা প্রদান করেন

পঞ্চগড়ে তিনটি মামলা দায়ের বিএনপি-জামায়াতের ১৫শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২৬জন

বীরগঞ্জে দুস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ

দিনাজপুরে ইনষ্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণকালে হুইপ

চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

বীরগঞ্জে মহাসড়কে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের মিছিল