Monday , 11 March 2024 | [bangla_date]

তেঁতুলিয়ায় আগুনে পুড়ে সর্বস¦ান্ত দিনমুজুর পরিবার

তেঁতুলিয়া (পঞ্চগড় ) প্রতিনিধি:
হাসিবুল ইসলাম পঞ্চাশ বছরের জীবনে দিনমজুরি কাজ করে ও লোন করে তিলে তিলে সম্পদ হিসেবে গড়েছিলেন ৭ টি দেশি গরু, এক আগুনেই কেড়ে নিলো কষ্টে অর্জিত সম্পদ, আগুনে পুড়ে মারা গেলো একসাথে ৭ টি গরু । একমাত্র সম্বল হারিয়ে সর্বস্বান্ত করে দিয়ে গেলো পরিবারটিকে ।
একই সাথে হাসিবুলের ছোট ভাই মজাহারুল (৩৫) বাবা মাকে নিয়ে দুইরুমে বসবাস করত সেটিও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এমন ঘটনা ঘটেছে রবিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের বকশিপাড়া গ্রামে ।
পরিবারের সদস্যরা জানায়, চোখের সামনেই মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে ,সব পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (১১ মার্চ) সকালে মৃত গরু গুলাকে দাফন করা হয়েছে।
তিরনই ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন ,রবিবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় পরিবার গুলো একেবারেই সর্বস্বান্ত হয়ে গেছে । বড় বড় ৭টি গরু , ১ টি গরুর ঘর , ১ টি রান্না ঘর ,দুইটি থাকার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সোহরাব হোসেন জানান, একই সময় দুইটি আগুন লাগার ঘটনা ঘটে, প্রথমটি ৮.৪২ মিনিটে দেবনগড় প্রধানপাড়া গ্রামে অন্য টি ৯.১০ মিনিটে বকশিপাড়া গ্রামে আগুন লাগাতে আমার টিম ৮.৪২মিনিটে দেবনগড় প্রধানপাড়া গ্রামে যায় ।পরে ৯.১০মিনিটে বকশিপাড়ায় আগুন লাগার খবর পেলে জেলা ফায়ার সার্ভিসকে জানালে তারা রওনাদেন পরে মাঝপথে খবর আসে এলাকাবাসি আগুনটি নিয়ন্ত্রণে আনে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রান সহায়তা প্রদান করা হয়েছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ওয়ার্ল্ড ভিশনের অর্ধ-বার্ষিক শিখন কর্মশালায় বক্তারা আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত ও বিবেকবান প্রজন্ম দেখতে চাই

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

জেলা চাউল কল মালিক গ্রুপের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দিনাজপুরে ইমামদের রিফেসাস কোর্সে সনদ বিতরণ

আটোয়ারীতে আল্লাহ ও বিশ্বনবী সম্পর্কে কটুক্তিসহ পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী চম্পটঃ ৯৯৯- এ ফোন করেও সেবা পায়নি অভিযোগকারীরা

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দিনাজপুরে সমাজ পরিবর্তনের বলিষ্ঠ নারী নেত্রী কানিজ রহমান পেলেন সম্মাননা স্বারক

আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডে পশুর মৃত্যু! ব্যাপক ক্ষতি

দিনাজপুরে মাদকসহ চাচা ভাতিজা গ্রেফতার