Friday , 1 March 2024 | [bangla_date]

তেঁতুলিয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা

তেঁতুলিয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা ইয়াসমিন হিমু।
বুধবার (২৮ ফেব্রæয়ারি) সকালে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সে।
হুমায়রা ইয়াসমিন হিমু উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ পতœীপাড়ার মৃত আব্দুল হাকিমের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, হিমুর বাবা আব্দুল হাকিম রাজনীতিতে তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন।
মঙ্গলবার রাতে আব্দুল হাকিম তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ভ্যান শ্রমিক সমিতির একটি অনুষ্ঠানে অতিথি হয়ে বক্তব্য রাখছিলেন। মঞ্চ থেকে বক্তব্য দিয়ে বের হয়ে একটি হোটেলে চা খাওয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীদের সহায়তায় তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা শিক্ষা অফিসার শওকত আলী বলেন, এসএসসি পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমুর বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। পরীক্ষা দেয়ার সময় কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। কিন্তু তাকে শোকাহত হতে দেখেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপে হামলার ঘটনায় দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন

খানসামায় নতুন রুপে শাপলা চত্বর

দিল্লির তালেবান সংকট, আফগানিস্তানে পট পরিবর্তনে বড় ক্ষতির সামনে ভারত?

পীরগঞ্জে যথাযথ মর্যাদায় নারী দিবস উদযাপন

সাংবাদিকের উপর হামলা ও নির্যাতন পীরগঞ্জে বিচারের দাবিতে সাংবাদিক সমাবেশ

হরিপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুর এলজিইডি ভবনে অ’গ্নি’কা’ন্ড, পু’ড়েছে নথিপত্র

কৃষক পর্যায়ে আমন ধান সংগ্রহ শুরু করলো প্রাণ

পঞ্চগড়ে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত