Sunday , 17 March 2024 | [bangla_date]

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, চালক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে শাহীন নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন (২৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর পাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বিরামপুর চায়না অফিস মোড়ে আলুবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলুবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক শাহীন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসকর্মীরা শাহীনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

বিরলে রঙিন ফুলকপি’র প্রদর্শনী প্লট যুগ্ম সচিবের পরিদর্শন

ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত

বোচাগঞ্জে দোকান মালিক সমিতির কমিটি গঠন মোর্শেদ সভাপতি তুষার সম্পাদক

পঞ্চগড় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন আটোয়ারীর আলোচিত ‘শয়ন ’ হত্যা মামলার মুল আসামী আটক

অবশেষে সম্মানের সহিত সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব বুঝে পেলেন মোহাম্মদ রফিকুল্লাহকে

বীরগঞ্জে নৌকা মার্কার মেয়র প্রার্থী’র নির্বাচনীয় পথসভা

বীরগঞ্জে গোধুলি বৃদ্ধাশ্রমে উন্নত খাবার ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত