Friday , 15 March 2024 | [bangla_date]

দিনাজপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান

“ইন্সপায়ার ইনক্লুশন” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মৌলভী ব্রাদার্স ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় মাঠ পর্যায়ে কর্মরত নারীদের এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে প্রতি বছরের মত এবারও তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
নারী অগ্রযাত্রায় এবং পেশাগত ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়- সোনালী ইসলাম, মোছাঃ শাহনাজ বেগম, মোছাঃ খুরশিদা বেগম। এছাড়া “নারীর ক্ষমতায়নে অবদান” শ্রেণিতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়- মোঃ জালাল উদ্দিন ও মিলন কুমার রায়।
অনুষ্ঠানে “পেশাগত ক্ষেত্রে জেন্ডার বৈষম্য নিরসন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট নারী নেত্রী লুৎফুন নাহার তুলি বলেন, নারীর উপযুক্ত অধিকার, ব্যবসায়ের ক্ষেত্রে নারীর জন্য কার্যকরী পরিবেশ নিশ্চিতকরণ ও দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে নারীর অগ্রগামী ভ‚মিকা যথেষ্ট অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। সম্মাননা প্রদান করতে গিয়ে মোঃ শামিম কবির বলেন, আজকের এই সম্মাননা কর্মক্ষেত্রে নারীদের পথ চলাকে আরও সুগম করবে। নারীরা পুরুষের পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকবেন এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের শোকসভা ও দোয়া মাহফিল

অনন্যা সংস্থা’র সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ স্বামী কারাগারে

আজকের কন্যাশিশু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুনিপুন কারিগর হিসেবে গড়ে উঠবে -হুইপ ইকবালুর রহিম এমপি

আজকের কন্যাশিশু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুনিপুন কারিগর হিসেবে গড়ে উঠবে -হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

মানুষের আর্থ-সামজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন —————————-হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ   সমাবেশ

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ সমাবেশ

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

গুণগত মানের চা পাতা তৈরী করতে গুরুত্বারোপ চা নিয়ে কেউ সিন্ডিকেট করলে তার লাইসেন্স বাতিল করা হবে -পঞ্চগড়ে চা বোর্ডের চেয়ারম্যান