Friday , 15 March 2024 | [bangla_date]

দিনাজপুরে গাঁজাসহ বাবা ও ছেলে আটক

সবার চোখ ফাঁকি দিয়ে বাবা ও ছেলে অভিনব কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজার চালান এনেও শেষ রক্ষা হয়নি। গাজাঁর চালান কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করে নিয়ে যাওয়ার সময় গোপনে ওৎ পেতে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি দল তাদের গ্রেফতার করে।
বুধবার দিবাগত রাতে দিনাজপুন শহরের কালিতলা থেকে ৫ কেজি গাঁজাসহ ওই বাবা রঞ্জিত রায় ও ছেলে রিপন রায়কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত দনো রায়ের ছেলে রঞ্জিত রায় ও তার ছেলে রিপন রায়। রঞ্জিত রায়ের আরেক ছেলে কিছুদিন আগেই মাদকসহ ডিএনসির হাতে আটক হয়েছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওত পেতে থাকা ডিএনসির দল কুরিয়ার সার্ভিসের সামনে থেকে সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ৫কেজি গাঁজা ও পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি। তারা সম্পর্কে বাবা ও ছেলে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে চোর আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পীরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে

বোচাগঞ্জে ভুয়া ডাক্তারের জেল-জরিমানা

রাণীশংকৈলে মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট বিতরণ

৭১ এর পরাজিত শক্তি আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

পিবিআইয়ের মনগড়া প্রতিবেদনে সাংবাদিক কারাগারে রাণীশংকৈলে সাংবাদিকদের ক্ষোভ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডে আবু মুঈদ রুবেল ব্ল্যাকবোর্ডের পক্ষে ব্যাপক গণসংযোগ

সাতোর ইউপিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন রাজা