Friday , 1 March 2024 | [bangla_date]

দিনাজপুরে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার শহরের বালুবাড়ি এলাকার মেঘনা ক্লিনিক এন্ড নার্সিং হোম, স্বদেশ ডায়াগনষ্টিক সেন্টার, নিউ পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ও মাতৃসেবা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগ।
এসময় লাইসেন্স নবায়ন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা , কর্তব্যরত চিকিৎসক ও পর্যাপ্ত নার্স-টেকনোলজিস্টের অভাব, আয়া দিয়ে ইসিজি কার্যক্রম, পরীক্ষাগারে দুষিত রক্ত সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট তৈরীসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
অভিযান পরিচালনাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম পেলে প্রতিষ্ঠানগুলোর মালিকদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ রুনী। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ।
অভিযানশেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ রুনী বলেন, আজ দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় পরিচালিত যৌথ অভিযানে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের কারণে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ বলেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দিনাজপুর জেলা সিভিল সার্জন অফিস এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে চারটি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিককে লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক ও পর্যাপ্ত নার্স-টেকনোলজিস্ট না থাকা এবং অপরিচ্ছনতার জন্য মোট ২ লাখ টাকা জরিমানা আদায় এবং ১৫দিনের মধ্যে অনিয়ম সংশোধনের জন্য সতর্ক করা হয়। নির্দেশনা না মানলে সিলগালাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের হুশিয়ারীও দেন তিনি।
দিনাজপুরে অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ জোরদার অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রেশমী সুতা উৎপাদনে ভূমিকা রাখছে চাষিরা পঞ্চগড়ের রেশম চাষি ও কৃষকদের সমাবেশ

বোচাগঞ্জে অবাধে মাটি কাটার ফলে উর্বরতা হারাচ্ছে কৃষকের ফসলী জমি, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যায়ে পাকা সড়ক

রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী

লক্ষ টাকার উন্নতমানের পরচুলা চুরি করে খানসামার ইপিজেড কর্মী সুমি চৌধুরী আটক

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

বসুন্ধরা শুভসংঘের ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ শীর্ষক আলোচনা সভা

চিরিরবন্দরে স¤প্রীতির ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রকৃত জমি মালিক হয়েও মামলা- হামলায় দিশাহারা মোহাম্মদ আলীর পরিবার

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের মিষ্টি বিনিময় ও আলোচনা সভা

পঞ্চগড়ে রেলমন্ত্রীর অনুদান বিতরণ নৌ দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশন অতিদরিদ্র নয়টি পরিবারকে ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা