Saturday , 30 March 2024 | [bangla_date]

দিনাজপুরে দিনে-দুপুরে নারীর গলা থেকে স্বর্ণ ছিনতাই, আটক-২ বন্ধু

দিনেদুপুরে প্রকাশ্যে দিনাজপুরে নারীর গলা থেকে স্বর্ণের ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা একে অপরের বন্ধু।
শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।
এর আগে ভুক্তোভোগী নারীর করা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাতে শেখপুরা রেলঘুন্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় স্বর্ণ,যা ছিনতাইয়ের পর গলিয়ে চকবাজারের শীষ মহল নামক স্বর্ণের দোকানে বিক্রি করা হয়েছিল।
আটককৃতরা হলেন, রেলঘুন্টি এলাকার আব্দুল মান্নান এর ছেলে জুয়েল ও আব্দুর রহমানের ছেলে আকাশ। এদের মধ্যে আকাশ এপটাচ পলিটেকনিক ইন্সটিটিউট এর সিভিল ইঞ্জিয়ারিং এর সপ্তম সেমিষ্টারের ছাত্র।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৬মার্চ বিকেলে ফার্মেসীতে ঔষধ নেয়ার জন্য ইজিবাইকে চরে চারুবাবুর মোড়ে যাচ্ছিলেন ভুক্তোভোগী নারী আরিফা ইসলাম। পথিমেধ্য বাসুনিয়াপট্টি রোডে একটি মটরসাইকেলে থাকা যুবক ঐ নারীর গলা থেকে স্বর্ণের চেন টান দিয়ে পালিয়ে যায়। পরে ঐ নারীর করা মামলায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মটরসাইকেলে থাকা দুইছিনতাইকারীকে আটক করা হয়। জব্দ করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত মটরসাইকেলটি।
ঘটনার ফুটেজ অস্পষ্ট হলেও পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি তারা। সম্প্রতি আসন্ন ঈদকে কেন্দ্র করে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ঊঠেছিল। সে লক্ষ্যে জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশও তাদের অভিযান জোরদার রেখেছে বলে জানান দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে আখতারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত

পঞ্চগড়ে রমরমা মাদকের বাণিজ্য, প্রতিকারের দাবিতে অতিষ্ঠ গ্রামবাসীর মাদক বিরোধী সমাবেশ ও স্মারকলিপি প্রদান

রাণীশংকৈলে অ্যাডভোকেসি নেটওর্য়াকের সাথে মতবিনিময় সভা

দেশের মৎস্য খাতের উন্নয়নে সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে সরকার -রমেশ চন্দ্র সেন

রাণীশংকৈলে একই রাতে ৭ দোকানে চুরি

ধীরে ধীরে ফিরছে হাবিপ্রবির  স্বাভাবিক পরিবেশ

ধীরে ধীরে ফিরছে হাবিপ্রবির স্বাভাবিক পরিবেশ

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কাজ বিজিবির বাধায় স্থগিত

দিনাজপুরে প্রস্তাবিত রাজবাটী উন্নয়ন কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি” স্লোগানে খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই সম্পন্ন