Sunday , 31 March 2024 | [bangla_date]

দিনাজপুরে নব মুসলিম পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ

দিনাজপুরের বিরামপুরের রতনপুর এলাকায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন ৩০নব মুসলিম পরিবারদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে (শুক্রবার) ৩০টি নব মুসলিম পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিরামপুরের পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডা: সোলায়মান মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম নাজিব সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিশিষ্ট সমাজসেবক শিক্ষা আজম মন্ডল রানা, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন,মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা আবু ইউসুফ মাস্টার সহ-সভাপতি, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর। অনুষ্ঠানে ৩০ নব মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই,চিনি, মুড়িসহ পুরুষদের জন্য লুঙ্গি ও মহিলাদের জন্য শাড়ি বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসক দিনাজপুর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল উপজেলা তাঁতী দলের কমি সভা

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের সুস্থতা কামনায় পঞ্চগড়ে মসজিদে বিশেষ দোয়া

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের ব্যাপক গণসংযোগ ও পথসভা

বোচাগঞ্জে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

হরিপুরে মডেল মসজিদ পরিদর্শন করলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাশেম মুহাম্মদ শাহীন

শতবর্ষী ভিক্ষুককে নগদ ২৫ হাজার টাকা দিলেন-নৌ পরিবহন প্রতিমন্ত্রী আইজক্যা মুই খুবুই খুশি হইচু এবং মনত শান্তি পানু মুই আর ভিক্ষা করিবা নাউ

দিনাজপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২৫

বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে অপসরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ