Thursday , 7 March 2024 | [bangla_date]

দিনাজপুরে পরিবেশ অধিদপ্তর কর্তৃক নবাবগঞ্জে অবস্থিত বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান

নবাবগঞ্জ প্রতিনিধি \ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুরের উদ্যোগে সোমবার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে ৫টি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা সম্পূর্ণভাবে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৩,৭০,০০০/- অর্থদÐ আরোপ পূর্বক নগদ আদায় করা হয়েছে।
ইটভাটাগুলো হচ্ছে, নবাবগঞ্জ কাশিপুর আমতলার মেসার্স এম এস ব্রিকস, কাশিপুর পতœীচানস্থ মেসার্স এমভিএম ব্রিকস, কাশিপুর পতœীচানস্থ মেসার্স এম ভি এম ব্রিকস অর্থদÐ ২০,০০০/-, বড় রঘুনাথপুর (মিঠাপুকুর) এর মেসার্স ডবিøউ আর এস ব্রিকস, ফাজিলপুর দাউদপুরস্থ মেসার্স রিয়াল ব্রিকস অর্থদÐ ১,৫০,০০০/- এবং ছোট গোপালপুর দাউদপুরস্থ মেসার্স এম আর এস ব্রিকস অর্থদÐ ২,০০,০০০/-।
সনাতন প্রযুক্তির (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করায় ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা। পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা পরিবেশন অধিপ্তরের কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মরহুমা গুলনাহার মহসিনের মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা

বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ওভারেই হ্যাটট্রিক ব্রেসওয়েলের

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

কাহারোলে সরকারি দপ্তরে ১০টি পদে নারী কর্মকর্তা কর্মরত

চিরিরবন্দরে মামলা করায় নিরাপত্তাহীনতায় শিক্ষক পরিবার

উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি