Sunday , 10 March 2024 | [bangla_date]

দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ

বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছে।
শনিবার (৯ মার্চ-২০২৪) সকাল ১১টায় দিনাজপুর শহরের নিমতলাস্থ প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোকাররম হোসেন ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
পরে নিমতলা মোড়, মালদহপট্টি, বাসুনিয়াপট্টি, চারুবাবুর মোড়, মডার্ণমোড় হয়ে জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে লিফলেট বিতরণ কর্মসূচী শেষ করে।
লিফলেট বিতরণের সময় জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ খালেকুজ্জান বাবু, আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোঃ নওমাদ আলী, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, আনিসুর রহমান বাদশা, মোঃ আমিনুল ইসলাম মুন্না, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, ছাত্রনেতা, যুব নেতা মোঃ নুর আলম হক খোকন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান, সাংগঠনিক সম্পাদক মেঃ সেলিম হোসেন, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরাসহ
বিএনপির অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের বিবিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নিখোজের ২১ দিনেও গৃহবধুর সন্ধান মিলেনি ।

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ

বিএনপি রোডমার্চ এখন ব্যাক মার্চে পরিণত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে সুজয়কে নিয়ে দিশেহারা পরিবার !

গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল

বীরগঞ্জে মা ক্লিনিকের শুভ উদ্বোধন করলেন এমপি গোপাল

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

দিনাজপুরে সুইপার কোলনিতে নানা আয়োজনে জাতিগত বৈষম্য বিলোপ দিবস পালিত

কাহারোলে অবাধ্য কন্যা সন্তান কে ত্যাজ্যকন্যা করলেন পিতা -মাতা

ধর্মকে নিয়ে রাজনীতি করে যারা ক্ষমতায় যেতে চায় তারাই সংখ্যালঘু ——-নৌ পরিবহন প্রতিমন্ত্রী