Thursday , 7 March 2024 | [bangla_date]

দিনাজপুরে মাটিতে পুতে রাখা সোয়া ৭ লাখ টাকার মাদকদ্রব্য জব্দসহ মাদককারবারি গ্রেফতার

দিনাজপুরে বিশেষ কায়দায় মাটিতে গর্ত করে লুকিয়ে রাখা হচ্ছিল মাদকদ্রব্য ,আবার সেসব মাদকদ্রব্য সরবরাহের পর মাটি চাপা দিয়ে বন্ধ করা হতো সেই গর্তের মুখ । এভাবে চালানো হচ্ছিল মাদকের কারবার ।তবে শেষ রক্ষা হয়নি র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয় কৌশলী সেই মাদককারবারি ।গেল মধ্যরাতে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামের বাড়ি থেকে মাদক কারবারি অবাইদুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এসময় আটককৃতের আধা পাকা বসতবাড়ির ভিতরে মাটির গর্তে লুকানো অবস্থায় ২১৮ বোতল ফেন্সিগ্রিপ, ১০৬ বোতল ফেন্সিডিল, ২৫ বোতল এমকেডিল ও ১৫ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। যার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান বলেন,আটককৃত মাদক ব্যবসায়ী অবাইদুল ইসলাম উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়ার মৃত বুদু মন্ডলের ছেলে। এ ঘটনায় আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করে তাকে হস্তান্তর করা হয়েছে ।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক কারবারি পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রীপ,এমকেডিল ও ফেয়ারডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা আ’লীগে কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ পৌরসভা নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ করার অভিযোগ

বীরগঞ্জে ধানক্ষেতে পোকার আক্রমণ দিশাহারা কৃষক

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে -দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি

চিরিরবন্দরে মামলা করায় নিরাপত্তাহীনতায় শিক্ষক পরিবার

পীরগঞ্জে টিসিবির পণ্য পেয়ে খুশি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ মাস থেকে বেতন-ভাতা বন্ধ ১৭০ জন চিকিৎসক-নার্স কর্মচারীর

হরিপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হবিবুর রহমানের মোটরসাইকেল সোডাউন

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

নিয়োগ বাণিজ্য, অনি’য়ম ও দু’র্নীতির প্রতি’বাদে আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরু’দ্ধে সংবাদ সম্মেলন