Monday , 25 March 2024 | [bangla_date]

দিনাজপুরে রুসাদ’র বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল সভাপতি- কুতুব উদ্দিন, সাধারন সম্পাদক এমরান হোসেনসহ ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

শনিবার বালুবাড়ীস্থ গ্রীণভিউ কমিটিনিটি সেন্টারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সমিতি দিনাজপুর রুসাদ এর দ্বিতীয় বার্ষিক সাধারন সভা, নতুন কমিটি গঠন ও দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান কমিটির সভাপতি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান। গঠনতন্ত্র পাঠ করেন সাংস্কৃতিক সম্পাদক মনিষ কুমার রায়। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সহ-সাধারন সম্পাদক মোঃ সামিউল আলম ও সাংগঠনিক সম্পাদক রাশিকুল ইসলাম। বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করে সহ-অর্থ সম্পাদক ডালিম কুমার রায়। বার্ষিক সাধারন সভা শেষে নতুন কমিটির নাম ঘোষনা করেন সাহিত্য ও প্রচার সম্পাদক শৈশব রাজু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মনীষ কুমার রায়। ২য় পর্বে নতুন কমিটি গঠনে সভাপতি পদে মোঃ কুতুব উদ্দিন, সাধারন সম্পাদক পদে ইমরান হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ সামিউল আলম, সাংগঠনিক সম্পাদক পদে সিয়াম আল সাদি, অর্থ সম্পাদক পদে রশিকুল ইসলামসহ ৪১সদস্য বিশিষ্ট রুসাদ দিনাজপুরের ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয় সর্বসম্মতিক্রমে। বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আমাদের মাঝে যে সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ক যেন সদা জাগ্রত থাকে সে কারণেই রুসাদ। যে যেখানেই যতবড় উচ্চ পর্যায়ে কর্মকর্তা হিসেবে কাজে নিয়োজিত থাকুক না কেন আমাদের একটাই পরিচয়, আমরা দিনাজপুরের রুসাদ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি মোঃ কুতুব উদ্দিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রয়াত ৩ সদস্যের মাগফেরাত ও করোনা থেকে মুক্তি কামনায় দোয়া মাহফিল

বীরগঞ্জে প্রতীক পেয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা

‘বন্ধুরা বাবার হাত ধরে স্কুলে আসে, দেখে আমার খুব কষ্ট হয়’

জনসচেতনতামূলক কার্যক্রম পালনে বিআরটিএ-র রোড শো

ঠাকুরগাঁওয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে আদিবাসীদের ভুমি বিষয়ক মতবিনিময় সভা

ঘোড়াঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ  উপলক্ষে পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

স্বাধীনতা যুদ্ধে নিহত ৮ জন এবং জীবিত ২জনকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

রানীশংকৈলে শিক্ষকের কাছে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ শ্লীলতাহানির ঘটনায় মামলায় আটক- তুলা রাম পাল !

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত