Monday , 18 March 2024 | [bangla_date]

দিনাজপুরে সমৃদ্ধি ইয়ুথ ফাউন্ডেশন’র কমিটি গঠন

“এসো এগিয়ে যাই, সমৃদ্ধির পথে”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে সমৃদ্ধি ইয়ুথ ফাউন্ডেশন (একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন) এর কমিটি গঠন ও পবিত্র রমজান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের গণেশতলাস্থ রাজদরবার এন্ড চাইনিস রেঁস্তোরায় সমৃদ্ধি ইয়ুথ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমৃদ্ধি ইয়ুথ ফাউন্ডেশন দিনাজপুর এর ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর উপ-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোঃ সাজিউল ইসলাম সাজু। কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি মোঃ ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাইসুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাকিল, সাধারণ সম্পাদক মোঃ আল নাহিদ কোরাইসি, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক আশিক মাহমুদ লিওন, সহ অর্থ সম্পাদক মোছাঃ মৌমিতা আক্তার, প্রজেক্ট সমন্বয়ক ইমরান হোসেন, সহ প্রজেক্ট সমন্বয়ক মোঃ সোহানুর রহমান রাফি, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক তামান্না আক্তার তনু, সহ মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক আব্দুর রহমান। এছাড়াও উক্ত কমিটিতে সহ-উপদেষ্টা হিসেবে রয়েছেন সুমন সরকার, উপদেষ্টা গোলাম কিবরিয়া রনি, সোহেল মানিক ও মেজবাউল হক। কমিটি গঠন ও আলোচনা সভা শেষে নতুন কমিটির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

আসন্ন নবরূপীর নির্বাচনে আব্দুস সামাদ-বাদল প্যানেলের মনোনয়নপত্র দাখিল

বোদায় বৃষ্টির পানির অভাবে পাট নিয়ে কৃষকরা পড়েছে বিপাকে

বাংলাদেশের দারিদ্রতা ১৬ এর নিচে নামিয়ে আনাই সরকারের মুল লক্ষ ——নৌপরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে জরাজীর্ণ বসতবাড়িতে ছকিনার জীবনযুদ্ধ প্লাস্টিকের নিচেই কাটে রাত

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন

হরিপুরে স্কুলের ভবন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

পঞ্চগড় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন আটোয়ারীর আলোচিত ‘শয়ন ’ হত্যা মামলার মুল আসামী আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি

বীরগঞ্জে বসন্তের শুরুতেই প্রকৃতি সেজেছে শিমুল ফুলে