Friday , 22 March 2024 | [bangla_date]

দিনাজপুরে সুইপার কোলনিতে নানা আয়োজনে জাতিগত বৈষম্য বিলোপ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি \
আর্ন্তজাতিক জাতিগত বৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুইপার পল্লীতে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার দিনাজপুর শহরের বালুবাড়িস্থ হরিজন পল্লী কমিউনিটি ডেভেলপমেন্ট ফেডারেশনের কার্যালয় চত্বরে ঝানজিরা সমাজ কল্যান সংস্থা দিনাজপুর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিওয়াইডি প্রজেক্টের আওতায় আর্ন্তজাতিক জাতিগত বৈষম্য বিলোপ দিবস পালিত হয়।

হরিজন হেলা সমাজ দিনাজপুরের সভাপতি কার্তিক হেলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর নাগরিক উদ্দ্যোগ এর সভাপতি প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী এবং দিনাজপুরের কৃতিসন্তান আনোয়ারুল কবির বাচ্চু। মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিডিইআর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিপন রবি দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন হরিজন হেলা সমাজের সাধারণ সম্পাদক রাজকুমার।
এছাড়া আরোও বক্তব্য রাখেন বালুবাড়ি সুইপার কলোনির নারী নেত্রী সুমনা রানী হেলা, আশু রানী হেলা, অজয় কুমার দাস ও অজয় কুমার।

বক্তারা বলেন, বৈষম্য বিরোধ বিল নামে একটি বিল ২০২২সালে সংসদে উত্থাপিত হলেও আজ পর্যন্ত পাশ করা হয়নি বা বাস্তবায়নও হয়নি। এই বিল পাশ করে তৃণমূল পর্যায়ে নি¤œবর্নের মানুষদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তারা হোটেল, মন্দির, সেলুন বা সামাজিক অনুষ্ঠানে হরিজন জনগোষ্ঠীর সদস্যরা মূল ধারার সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে। তাদের সামাজিক স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে আজকের এই দিবস। বাংলাদেশ সংবিধানে সকল ধর্মের মানুষকে সমান অধিকার ভোগ করার অধিকার থাকলেও বাস্তবে তা হচ্ছে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অফিস ম্যানেজমেন্ট কর্মশালায় রাণীশংকৈলের মাহমুদুল দ্বিতীয়

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে অনিশ্চয়তায় ভুগছে পুলিনের পরিবার

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড  স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা

করোনা মহামারিতে বিএনপি অসহায় মানুষের পাশে না এসে টেলিভিশন ও সংবাদপত্রের সাথে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মাদক কারবারী মা- ছেলের ছয় মাসের সাজা

পঞ্চগড়ে রমরমা মাদকের বাণিজ্য, প্রতিকারের দাবিতে অতিষ্ঠ গ্রামবাসীর মাদক বিরোধী সমাবেশ ও স্মারকলিপি প্রদান

বোচাগঞ্জে টাঙ্গন নদী থেকে বিশাল আকৃতির চিতল মাছ শিকার

সীমান্তবর্তী ঠাকুরগাঁও জেলায় সংক্রমণ রোধে কঠোর অবস্থানে প্রশাসন। বিস্তারিত জানতে টাচ করুন