Tuesday , 26 March 2024 | [bangla_date]

দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী- বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় সভা

রবিবার বালুবাড়িস্থ পল্লীশ্রী’র মিলনায়তনে বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থাসমূহ ও বিভিন্ন কমিটির সদস্যবৃন্দদের অংশগ্রহনে দিনাজপুর এপি, ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী বেসরকারী সংস্থা সমূহের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, এমএনডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হামিদ, উদ্যোগ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নাহার, পল্লীশ্রী’র এইচআর ইনচার্জ শামীমা পপি। প্রকল্প বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে প্রোগ্রাম স্পেশালিষ্ট মোঃ মমিন হোসেন বলেন, একটি নেটওয়ার্কের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে এলাকাভিত্তিক জরিপের সার্থে ডাটাবেজ হিসেবে টুলস অ্যাপ চালু করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস এর সঞ্চলনায় বক্তারা বলেন, প্রতিটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত করতে সকলকে এই নেটওয়ার্কের মাধ্যমে একসাথে কাজ করতে হবে। সেই সাথে সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করে শিশুশ্রম বন্ধ করতে চাই সামাজিক আন্দোলন। শিশুর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের শাস্তি সম্পর্কে ব্যপকভাবে প্রচার করতে হবে। সেই সাথে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতে মেয়ে শিক্ষার্থীরা র্নিভয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহন করতে পারে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বাল্য বিবাহ মুক্ত স্মার্ট দেশ গড়তে সরকারী-বেসরকারী প্রতিনিধিদের নেটওয়ার্কের মাধ্যমে শপথ নিতে হবে। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রেলের টিকিট কালোবাজারি সিন্ডিকেটের হোতা ঠাকুরগাঁও রেলের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

লঞ্চে ভয়াবহ আগুন,৪০ জনের মরদেহ উদ্ধার, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

পঞ্চগড়-১ আসনে ২৫ হাজার কর্মীর ডাটাবেইজ তৈরী করছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তা

ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে আটোয়ারীতে জামায়াতের মিছিল

যারা সাদাছড়ি নিয়ে বেড়ান তারাও দেশের উন্নয়ন কর্মী এবং সমাজের অংশ

রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের ওয়েব সাইট থেকে ২ মাস পর সরালো সাবেক প্রধানমন্ত্রীর ছবি

বিরলে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার