Sunday , 3 March 2024 | [bangla_date]

দিনাজপুর চেম্বারের বার্ষিক সাধারন সভায় বিশেষ সম্মাননা ও উপবৃত্তি প্রদান

দিনাজপুর চেম্বারের বার্ষিক সাধারন সভায়
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও
সদস্যদের সন্তানদের বিশেষ সম্মাননা ও উপবৃত্তি প্রদান
২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপি-এ ৫ প্রাপ্ত দিনাজপুর চেম্বার অব কমার্সে আবেদন কারী সদস্যদের ২১জন মেধাবী শিক্ষার্থী ও সদস্যদের সন্তান পেল বিশেষ সম্মাননা ও নগদ ১০হাজার টাকা উপবৃত্তি।
শনিবার দুপুরে শহরের নাজমা গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ৫১তম বার্ষিক সাধারণ সভায় এসব তুলে দেন অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।এর আগে সভায় ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থবছরের আয়-ব্যায়ের নিরীক্ষীত হিসাব উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি জর্জিস আনামসহ চেম্বারের পরিচালকবৃন্দ প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা সভা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর ফুটবল দল চ্যাম্পিয়ান

বোচাগঞ্জে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ বিজিবি’র হাতে মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম আটক

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন

জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যেগে সাবেক মন্ত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উদযাপন

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকের মায়ের মৃত্যু

আটোয়ারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দিনাজপুর সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ব্যতিক্রমধর্মী ফল উৎসব

রাণীশংকৈল হাসপাতালের দুটি এম্বুলেন্স দীর্ঘদিন ধরে অকোজো