Friday , 8 March 2024 | [bangla_date]

দিনাজপুর রাজবাটীতে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত

দিনাজপুর শহরের রাজবাটী ঈদগাহ ও কবরস্থান উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ১২তম তাফসিরুল কুরআন মাহফিলের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ-২০২৪) মাহফিলের সমাপনী দিনে তাফসির পেশ করেন কুরআন রিসার্স পরিষদ, ঢাকা’র ভাইস প্রেসিডেন্ট মাওলানা গোলাম আযম ও দিনাজপুর জেলার চিরিরবন্দরের বাসিন্দা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আমিনুল ইসলাম।
রাজবাটী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন রাজবাটী ঈদগাহ ও কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মমতাজুল ইসলাম। অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এস এম শামীম আলম সরকার বাবু।
এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন তাফসির পেশ করেন ঢাকা’র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারিক মুনাওয়ার,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন রংপুর বাস টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রশিদ সরকার ও বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন দিনাজপুর জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ এরশাদুল হক (কুড়িগ্রাম)। এবং মাহফিলের প্রথম দিন তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কুরআন নওগাঁ থানা জামে মসজিদের খতিব মাওলানা মোর্শেদুল আলম মর্তুজা ও বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন দিনাজপুর জেলা সদস্য মাওলানা বখতিয়ার আলী সিহাব।
তাফসিরুল কুরআন মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজবাটি ঈদগাহ ও কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান সরকার।
মাহফিলে রাজবাটী ঈদগাহ ও কবরস্থান উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সদস্য মোঃ আমির আলী, মোঃ মজিবর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাদেকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

পীরগঞ্জে ১৫৫ জন গৃহহীনের মাঝে জমির দলিল হস্তান্তর

পঞ্চগড়ে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে নাগরিক কমিটির স্মারকলিপি

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচীপালন

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনি সামগ্রী বিতরণ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান আহত ও সাবেক মেম্বার নিহত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের কর্মবিরতি পালন

পঞ্চগড়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ১

খোঁজ নিতে ঈদ উপহার নিয়ে বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে ঠাকুরগাঁওয়ের ডিসি

বীরগঞ্জে নবশিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত