Saturday , 2 March 2024 | [bangla_date]

দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ‘লিজেন্ড কাপ’ প্রতিযোগিতা

নতুন প্রজন্মকে ফুটবলে উদ্বুদ্ধ করতে দিনাজপুরে ৩য় বারের মত দুই দিনব্যাপী ‘লিজেন্ড কাপ’ প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় ‘সাদা-কালো, নীল, লাল ও হলুদ’ নামে ৪টি দলে ভাগ হয়ে খেলেছেন ৭০ থেকে ৯০ দশকে মাঠ কাপানো সাবেক খ্যাতিমান ফুটবলার।
দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি ২০২৪) বিকেলে গোর-এ-শহীদ বড় ময়দানে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল। তিনি বলেন, ফুটবলের সোনালী ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই লিজেন্ড কাপের আয়োজন করেছেন আয়োজকরা। এতে তারা ফুটবলের প্রতি উদ্বুদ্ধ হবেন।
ক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাবেক খেলোয়াড় জিয়াউল হক সিজারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারি ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শহীদ জামিল বোম্বাই।
দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের ক্রীড়া সস্পাদক ও লিজেন্ড কাপের আহবায়ক শামীম আহমেদ জানান, উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সাদা-কালো বনাম লাল দল। নির্ধারিত সময়ের খেলায় গোল শুন্য থাকে ম্যাচটি। পরে টাই ব্রেকারে ৫-৪ গোলো বিজয়ী হয় লাল দল। অপর খেলায় অংশ নেয় নীল দল বনাম হলুদ দল। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলো ড্র হয় ম্যাচটি। পরে টাই ব্রেকারে ৫-৪ গোলে বিজয়ী হয় হলুদ দল। শুক্রবার (১ মার্চ) চুড়ান্ত খেলায় প্রতিযোগিতা করবেন লাল দল বনাম হলুদ দল।
মাঠে ৭০ থেকে ৯০ দশকে মাঠ কাপানো প্রায় শতাধিক সাবেক ফুটবলারদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় ফুটবলারদের মিলন মেলায়। দর্শকরাও ভীড় করেন এক সময়ে মাঠ কাঁপানো ফুটবলারদের পায়ের জাদু এক পলক দেখতে।
খেলা শুরুর আগে ‘মাঠে খেলি, মাদক এড়িয়ে চলি’ ‘স্টোপ কিলিং ইনোসেন্ট চিলড্রেন এন্ড ওমেন- ফ্রি পেলেস্টাইন’ নামে দুটি ব্যানার প্রদর্শন করা হয় এবং ৪টি দলের খেলোয়াড়রা ফিলিস্তিনির পতাকা উড়িয়ে শিশু ও নারী হত্যা বন্ধে ইসরাইলের প্রতি আহবান জানান।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর সাবেক মৃত ফুটবলারদের রুহের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন হয়। খেলা দুটিতে রেফারির দায়িত্ব পালন করেন তাজু, সহকারি রেফারি সাজু ও মানিক। ধারা বর্ণনায় ছিলেন তইফুল ইসলাম তপু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের অধিকার আদায়ে কমিটি গঠন

পীরগঞ্জে গোরস্তান উন্নয়ন কাজ উদ্বোধন

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ফারুক আলম টবি

সভাপতি বাদল – সম্পাদক বাঁধন পীরগঞ্জে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি অনুমোদন

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরিসীম ,বক্তব্যে বললেন- সদর উপজেলা চেয়ারম্যান– টিটো

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

ধান চাউল ব্যবসায়ী গ্রুপ’র নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত কার্য্য-নির্বাহী কমিটি

প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের প্রতিদান ও আমার উপর অর্পিত দায়িত্ব সম্মানের সাথে পালন করতে চাই -পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

দৈনিক তিস্তা সম্পাদক মিজানুর রহমান লুলুর প্রথম মৃত্যুবার্ষিকী পাািলত

বাউল সেজে ২০ বছর ঘুরে বেড়ায় খুনি হেলাল