Thursday , 21 March 2024 | [bangla_date]

দেশে বাস্তবায়িত সব মেগা প্রকল্পের আদলে দিনাজপুরের এক হোটেলের তোরণ !

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবার দেশের মেঘা প্রকল্পগুলোর আদলে আকর্ষনীয় ব্যতিক্রমী তোরন শোভা পাচ্ছে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী দিলশাদ মিষ্টান্ন ভান্ডার হোটেলে। এই দৃষ্টিনন্দন তোরনে রয়েছে দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, মডেল মসজিদ ও রূপপুর পারমাণু বিদ্যুৎকেন্দ্র। এই তোরনের নিচে বিক্রি হচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের বিভিন্ন আইটেমের ইফতারি। আর এই ইফতারীর আইটেমে বিক্রি হচ্ছে বিশেষভাবে তৈরী ঐতিহ্যবাহী মিহিদানা। শুধু রমজান মাসেই এখানে মেলে এই মিহিদানা।
দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে দেশে বাস্তবায়িত মেঘা প্রকল্পের উন্নয়নের প্রতিচ্ছবি নিয়ে দাড়িয়ে এই হোটেলটি।
পথচারী সবুর চৌধুরী, ফারুক হোসেনসহ কয়েকজন জানান, পবিত্র রমজান মাসের নির্মান করা তোরনে দেশের উন্নয়নের প্রতিচ্ছবি নিয়ে হোটেল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে এমন গেট কোথাও আছে বলে চোখে পড়েনি। হোটেলটি রোজাদারদের বিভিন্ন আইটেমের ইফতারি পরিবেশন করছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি পরিবেশন করা হচ্ছে।
ঐতিহ্যবাহী দিলশাদ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রুবেল শিকদার জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরই নতুন ধারণা নিয়ে এমন তোরণ করা হয়। অন্য বছরগুলোতে দিনাজপুরের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনকে সামনে রেখে তোরণ করা হলেও এবার একটু ব্যতিক্রমভাবে সাজানো হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের বড় বড় মেগা প্রকল্প যেমন-পদ্মা সেতু, মেট্রোরেল, মডেল মসজিদ ও রূপপুর পারমাণু বিদ্যুৎকেন্দ্রের আদলে তোরণটি নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু রমজান মাসেই মিলবে এখানে ইফতারীর আইটেমে মিহিদানা। ব্যাপক চাহিদার এই ঐতিহ্যবাহী মিহিদানা। যেটা তৈরীতে বেসন, চিনি, তেল, ঘি, আদা, পেস্তাদানা, কাঠবাদাম, কিসিমিস, মাওয়া, কালোজাম ও পানি এই ১১টি উপকরণ ব্যবহার করা হয়। এরপরেও সচারচর ইফতারীর আইটেম ছাড়াও এ অঞ্চলে যুগ যুগ ধরে পরিচিত ছানাজিলাপি এখানেই পাওয়া যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জমে উঠেছে রানীশংকৈল পৌর নির্বাচন ! বিদ্রোহী স্বতন্ত্র সহ সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ !

কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক আন্তঃ ধর্মীয় কর্মশালা

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: ওয়ার্ড পর্যায়ে নৌকার প্রতীকের অফিস উদ্বোধন

বীরগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ মহিলা আটক, পলাতক -২

দেশের সর্বোচ্চ ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড দিনাজপুরে অঝরে ঝরছে বৃষ্টি, রাস্তায় জলাবদ্ধতা

ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা

ঠাকুরগাঁয়ে কিন্ডার গার্ডেন স্কুলের ৪জন শিক্ষককে ভ্রাম্যমান আদালতের জেল/জরিমানা

ভারতে অবৈধ অনুপ্রবেশে আটক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তানান্তর করলো বিএসএফ

পীরগঞ্জে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন