Saturday , 2 March 2024 | [bangla_date]

নির্বাচন কমিশন রাষ্ঠ্রের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—— রাণীশংকৈলের ইউএনও

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ’সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত হয়।
শনিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, একজন ব্যক্তির নাগরিক অধিকার ভোটার হওয়া। নির্বাচন কমিশন রাষ্ঠ্রের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে আঠারো বছর বয়স প‚র্ণ হলেই প্রত্যেক নাগরিককে ভোটার হতে হবে। ভোটার দিবস পালিত হলে ভোট বিষয়ে জনসচেতনতাসহ ভোটদানে এ দেশে তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হবে । এসময় আরো বক্তব্য রাখেন, নির্বাচন কর্মকর্তা নুর-ই-আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী।
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা আনাম আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন, নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে অপসরণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

পীরগঞ্জে দুই ওষুধের দোকানকে জরিমানা

বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারন সভা

ঠাকুরগাঁওয়ে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত

চিরিরবন্দরে টমেটোর বাম্পার ফলন, লাভবান চাষি

চুরির সময় আটক যুবককে তিন মাসের জেল

ঠাকুরগাঁওয়ে পুলিশ- ম্যাজিস্ট্রেসি এর কনফারেন্স অনুষ্ঠিত

ঘন কুয়াশায় চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঈদুল আযহায় ৬দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানী

পুরনো ঐতিহ্য ও রাজ পরিবারের প্রথা অনুযায়ী নৌপথে শ্রীশ্রী কান্তজীউ’র যুগল বিগ্রহ আজ রাজবাড়ী যাবে