Monday , 4 March 2024 | [bangla_date]

পঞ্চগড়ে কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের ভার্চুয়ালি উদ্বোধন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ যুব ও যুব মহিলাদের কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ে প্রদশিক্ষণ প্রদান করে দক্ষ ও তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ জনশক্তিতে যুব সমাজ গঠনের লক্ষে,যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পঞ্চগড়ের বোদায় দুই মাস ব্যাপি কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ে প্রদশিক্ষণ রবিবার (৩ মার্চ) থেকে শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো.সাইফুজ্জামান ভার্চুয়ালি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এম এ আখেরের সভাপতিত্বে ভার্চুয়ালি উদ্বোধনী সভায় পঞ্চগড় প্রান্তের বোদা উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু উপস্থিত ছিলেন। সারা দেশে ১৪ জেলার ১৪ টি উপজেলার ভার্চুয়ালি এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। দুই মাস ব্যাপি এই প্রশিক্ষণ কর্মসুচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার ২০ জন যুব ২০ যুব মহিলা অংশ নেয়। ভ্রাম্যমান কম্পিউটার টেনিং সেন্টারে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় যুব উন্নয়ন দিবস পালিত

খানসামায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও  সম্প্রসারণ প্রদর্শনী আয়োজনে প্রস্তুতি সভা

খানসামায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী আয়োজনে প্রস্তুতি সভা

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

দিনাজপুরে অনুদান বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক একজন মায়েই পারে একটি সুন্দর জাতি উপহার দিতে

বোচাগঞ্জে গরুচোর সন্দেহে ৪জনকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর এখন গোচারণ আর ফসল শুকানোর চাতাল

রাণীশংকৈলে শিক্ষক দিবস পালিত

দিনাজপুরে এতিম শিশু ও গরিব মানুষের মাঝে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে এবার ১৬১টি মন্ডপে দূর্গা পূজার সকল প্রস্তুতি চলছে

বিধিনিষেধের তৃতীয় দিনে ঢাকায় ৫৮৭ জন গ্রেফতার