Tuesday , 12 March 2024 | [bangla_date]

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন ১৫ জন গুণীশিল্পী

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলার ১৫ জন গুণীশিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ দেওয়া হয়েছে। গত রোববার রাতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫টি ক্যাটাগরিতে প্রতি বছর ৫ জন করে মোট ১৫ জন গুণীশিল্পীর হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা। ২০২০ সালের পদকপ্রাপ্তরা হলেন সত্যেন্দ্র নাথ রায় (কণ্ঠসংগীত), আশরাফুল ইসলাম (নাট্যকলা), মো. জিল্লুর রহমান সিদ্দিকী (আবৃতি), মো. আরিফ হোসেন চৌধুরী (লোক সংস্কৃতি) ও মো. আব্দুল গণি (যন্ত্র সংগীত), ২০২১ পদক প্রাপ্তরা হলেন- হাসান আলী (কণ্ঠসংগীত), মো. শাহজামাল সরকার (আবৃতি), মো. নূর ইসলাম (নাট্যকলা), মো. সমে আলী (লোক সংস্কৃতি) ও মো. বাবুল আকতার (যন্ত্র সংগীত) এবং ২০২২ সালের পদকপ্রাপ্তরা হলেন- মো. মাহসিকুর রহমান প্রধান টুকু (কণ্ঠসংগীত), কিসওয়ার জাহান ওয়াহেদা বানু (আবৃতি), মো. রফিকুল ইসলাম (নাট্যকলা), মো. মানিক খাঁ (লোক সংস্কৃতি) ও মো. মুবারক আলী (যন্ত্র সংগীত)। প্রত্যেক শিল্পীকে উত্তরীয়সহ নগদ অর্থ, মেডেল ও সনদ প্রদান করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য নাঈমুজ্জামান ভুঈয়া মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রেজিয়া ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান। পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গরীব মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে প্রকাশ্য দিবালোকে কাজী ফার্মসের ছয় শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুবৃত্তরা

বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় ৬দফা দাবী রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন হুঁশিয়ারি

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা  মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া এলাকা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় আনন্দ মিছিল

বালিয়াডাঙ্গীতে শীতার্ত ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ডা.সুমাইয়া রহমান মেরিট’র সহায়তায় কম্বল বিতরণ

বীরগঞ্জে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে ভোট গ্রহণ ৩১ জানুয়ারি

বে-সরকারী উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী, প্রবীণ এবং এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে সেমাই-চিনি প্রদান

বীরগঞ্জের পৈত্রিক জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে বড় ভাই মৃত্যু শয্যায়