Friday , 8 March 2024 | [bangla_date]

পঞ্চগড়ে সমাজসেবার কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে সমাজসেবার চলমান কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেট্জ বাংলাদেশ ও বিএমজেড’র ‘নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের সহায়তায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে ওই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। সাংবাদিক ও নাগরিক সমাজ সংগঠন-সিএসও জেলা কমিটির সদস্য সামসউদ্দীন চৌধুরী কালামের সভাপতিত্বে ওই সংলাপে বক্তব্য দেন যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর বিজলী রানী রায়, মাঠ সহায়তাকারী শেফালী আক্তার, মনোয়ারা মনি, সবুরা বেগম, গোলাম রব্বানী, বোদা উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি উদয় কুমার ঘোষ, সিএসও সদস্য আব্দুর রশিদ প্রমূখ। সংলাপে প্রধান অতিথি সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় পঞ্চগড় জেলায় সমাজসেবার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগি বাছাই করতে সিএসও সদস্যদের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিয়োগ বাণিজ্য, অনি’য়ম ও দু’র্নীতির প্রতি’বাদে আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরু’দ্ধে সংবাদ সম্মেলন

আটোয়ারীতে নব নির্বাচিত ৫ ইউ’পি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন

বীরগঞ্জে অনাহার-অর্ধাহারে চলছে মৃৎশিল্পীদের জীবন

হুমকি-ধমকি দিয়ে বাংলাদেশের নির্বাচনকে কোন ভাবে বানচাল করা যাবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি আটক

দিনাজপুরের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী থেকে ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার

বীরগঞ্জে বি.এন.পি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিনামূল্যে আইনী সহায়তা প্রদান সভায় সিনিয়র সহকারী জজ বর্তমান সরকার ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে

পীরগঞ্জে রেলওয়ে কর্মচারীকে মারপিট : রেলের যন্ত্রাংশ লুট, থানায় এজাহার