Friday , 1 March 2024 | [bangla_date]

পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে হত দরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ জন নারীর মাঝে দুইটি করি ছাগল বিনামূল্যে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র অনুদানের অর্থে ওই প্রকল্পটি বাস্তবায়ন করে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ফেডারেশন কার্যালয়ে উপকারভোগীদের সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শফিকুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলাম, চাকলাহাট ইউনিয়নের ইউপি সদস্য আমিনার রহমান, ফেডারেশনের ভাইস চেয়ারম্যান লিলি বেগম, উপকারভোগীদের মধ্যে সালেহা খাতুন প্রমূখ। উল্লেখ্য, গত এক বছর আগে এ সকল হত দরিদ্র মহিলাদের মাঝে দুইটি করে ছাগল দেয়া হয়। এক বছর লালন পালন শেষে গতকাল তাদের হাতে ছাগলগুলো হস্তান্তর করা হয়। এরই মধ্যে ছাগলগুলোর দুইটি থেকে চারটি পর্যন্ত বাচ্চা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ৫০ বছর পর ঠাকুরগাঁওয়ে হরিজন বাসফোর সম্প্রদায়ের ৩৪টি পরিবার পেল নতুন বাড়ি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশ গড়ি ক্যাম্পের উদ্ভোধন

করতোয়া দিনাজপুর প্রতিনিধি শাহারিয়ার হিরুর মাতা শাহানারা বেগমের জানাযা ও দাফন সম্পন্ন

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে দুজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঠাকুরগাঁওয়ে আরেফা হোসেন ৬২ বছর বয়সে মাস্টার্স পাস করলেন !

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ড ভবনের বিমে ফাটল ও ঝুঁকিপূর্ণ যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হতে পারে

বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট  এসোসিয়েশনের শুভ যাত্রা

বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের শুভ যাত্রা

ঘোড়াঘাটে কৃষি জমিতে বাড়ছে কেঁচো কম্পোস্ট সারের ব্যবহার

দিনাজপুরে নাসিব এর উদ্যোগে উদ্যোক্তা কর্মশালায় এমপি জুঁই

ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের বিশেষ মতবিনিময়