Monday , 18 March 2024 | [bangla_date]

পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকার করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার লাউথুতি গ্রামের মো. মোজ্জামেল হক (৪৫) ও তার স্ত্রী মোছা. রওশন আরা বেগম (৪০)।
পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ ও পরিদর্শক (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, মাদক বিষয়ে আমরা জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এ ব্যাপারে তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানের সংরক্ষণ ও স্মৃতি যাদুঘর নির্মাণ বিষয়ক সভা

পীরগঞ্জে যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক যুবক গ্রেফতার

বালিয়াডাঙ্গী’র পারুয়া তরুণ সংঘ সহায়তা ফান্ড থেকে শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বীরগঞ্জ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির নির্দেশে বোচাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও অর্থের চেক বিতরন

শোকের ছায়ায় ম্লান হয়ে গেছে পুঁজোর আনন্দ নিখোঁজের ১৩দিনের উদ্ধার হয়নি বীরগঞ্জের স্কুল ছাত্রী সুমনা রানী সুমি

পীরগঞ্জ গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত

পঞ্চগড়ে ৫ দিনের বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

দিনাজপুরে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সংঘর্ষের দৃশ্য ধারণ করায় ৪ সাংবাদিককে পেটাল ছাত্রলীগ –দোষী ব্যক্তিদের আটকের দাবিতে প্রতিবাদ সমাবেশ