Thursday , 7 March 2024 | [bangla_date]

পাকেরহাটে পূবালী ব্যাংক পিএলসির উপশাখা উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরেরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে পূবালী ব্যাংক পিএলসির ১৯৪তম উপশাখার শুভ উদ্বোধন হয়েছে৷
মঙ্গলবার সকালে পাকেরহাট এ্যাপোলো চৌধুরী মার্কেটে অবস্থিত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংকিং সেবাকে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতেই পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট ব্যাংকিং সেবা সারাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে পূবালী ব্যাংকের শাখা ও উপশাখা খোলা হচ্ছে। পাকেরহাটে যাত্রা শুরু হওয়া এই উপশাখা স্থানীয় গ্রাহকবৃন্দের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
পূবালী ব্যাংক পিএলসির নীলফামারী শাখার ব্যবস্থাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকটির রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সাজিদুর রহমান, জহুরা গ্রæপের চেয়ারম্যান আব্দুল হান্নান, পাকেরহাট উপশাখার ব্যবস্থাপক মিঠুরাম রায় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি, গ্রাহক, ব্যবসায়ীসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সাথে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দের মত বিনিময়

বীরগঞ্জে খাদ্য সামগ্রী সহয়তা প্রদান

বোচাগঞ্জে মাদক ব্যবসায়ী হিটলারকে ৩১০পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ

পীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালিত

তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

অর্থের অভাবে কোন ব্যাক্তি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেনা—দায়রা জজ

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন ভারতীয় সহকারী হাই কমিশনারের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন

বিরলে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারীতে এবার শীতার্ত মানুষের পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা

ওয়ার্ল্ড ভিশনের উপহার হিসেবে ছাতা পেলেন বীরগঞ্জের শিশু শিক্ষার্থীরা