Tuesday , 26 March 2024 | [bangla_date]

পার্বতীপুরে অজ্ঞাত গাড়ী চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞাত গাড়ী চাপায় হৃদয় রায় নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হৃদয় রায়(২৭) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার হরিবাসর পাড়া গ্রামের কালীরঞ্জন রায়ের ছেলে। হৃদয় রায় দিনাজপুর পুলিশ লাইনে পুলিশ কনষ্টেবল(১৭৩৮) পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, হৃদয় রায় মোটরসাইকেলযোগে পার্বতীপুরের হাবড়া ইউনিয়নে শেরপুর মাহেন্দ্র পাড়া গ্রামে মামার বাড়িতে মায়ের সাথে দেখা করে ফেরার পথে এই দূর্ঘটনার শিকার হন। চান্দাপাড়া এলাকায় একটি অজ্ঞাত গাড়ী তাকে মাড়িয়ে দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়ে পড়ে থাকেন। ঘটনাস্থলে অজ্ঞাতনামা পথচারী ক্ষতবিক্ষত মৃতদেহটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-নাম্বারে ফোন দিলে, পার্বতীপুর মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, প্রায় ঘণ্টা খানেক পর ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তার ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় অগ্নিনিরাপত্তা শক্তিশালি করতে বাজারের অভ্যন্তরে ভুগর্ভস্থ্য পানি সংরক্ষনাগার নির্মাণ কাজ উদ্বোধন

জুলাইয়ে দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনার পরীক্ষা

ঠাকুরগাঁওয়ে গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের উদ্বোধন

অযত্নে অবহেলায় রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভ

আবারও চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে -পঞ্চগড়ে সারজিস আলম

বীরগঞ্জে হরিবাসর কমিটির নেতৃবৃন্দের সাথে মেয়র মোশারফ হোসেন বাবুল এর মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ‘মা সমাবেশ’

রানীশংকৈলে গনহত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর নতুন মহাপরিচালকড. মো. মাহফুজ বাজ্জাজ

তেঁতুলিয়ায় জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন খেলোয়ারকন্যাদের উষ্ণ অভিনন্দন