Saturday , 2 March 2024 | [bangla_date]

পার্বতীপুরে ২৯ প্রাথমিকের ৪১শিক্ষকদের বইপড়া উৎসব

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে দেশে এই প্রথম দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন সহকারী শিক্ষক বই পড়া উৎসবে অংশ নেন। উপজেলার হাবড়া ইউনিয়নের শেরপুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এ বই পড়া উৎসব হয়। গত ১ জানুয়ারী ২৯ বিদ্যালয়ের ৪১ শিক্ষক-শিক্ষিকাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনির বাংলা, ইংরেজি ও গণিতসহ ৯টি বিষয়ে পড়তে দেয়া হয়। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারী) বেলা ২টা ৩০ পরিক্ষা শুরু হয়। ৩টা ৩০মিনিটে পরিক্ষা শেষ হয়।
শেরপুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ বই পড়া উৎসব উদ্বোধন করেন, পার্বতীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাশেম আলী।
প্রধান অতিথি জানান, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে এ বই পড়া উৎসবের আয়োজন করা হয়। শিক্ষকরা যে বই শিক্ষার্থীদের পড়াবেন, তা আগে থেকেই পড়া থাকলে পাঠদানের মান অনেক বৃদ্ধি পাবে। পরীক্ষা শেষে তিনজন শিক্ষককে পুরস্কৃত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

বোদা উপজেলার কৃষকরা বর্তমানে আলু চায়ের দিকে ঝুকে পড়েছে

বিরলে সড়ক দূর্ঘটনায় মহিলার  মৃত্যু, শিশুসহ আহত ২

বিরলে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু, শিশুসহ আহত ২

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন

দিনাজপুরে ইয়া’বা ট্যাবলেটসহ আ’টক-২

শেখ হাসিনার নেতৃত্বেই হবে ক্ষুধামুক্ত বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিদ্যালয় খুললে জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করে তাদের বির“দ্ধে স্বো”চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিরামপুরে ধান খেতে সাঁওতাল নারীর রক্তাক্ত মরদেহ

পীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা