Monday , 4 March 2024 | [bangla_date]

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন প্রস্ততি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগায়ের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে প্রস্তুতির সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, ইউপি চেয়ারম্যান শহীদ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা নূর নবী চঞ্চল সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিসনার(ভূমি) আবদুল্লা আল রিফাত, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার জহুরুল হক সহ অনেকে।

সভায় ঐতিহাসিক ৭ই মার্চ’র দিনে জনবহুল এলাকায় বঙ্গবন্ধুর জীবনের উপর প্রদর্শনী ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার বিভিন্ন হাটবাজারে, ঐতিহাসিক ভাষণের উপরে শিক্ষার্থীদের প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু মূরালে পুষ্পমাল্য অর্পণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স উদ্বোধন

পীরগঞ্জে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

নবরূপীর নির্বাচনে সভাপতি আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক মেহেরুল্লাহ বাদল পরিষদ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ১ জন গুরুতর আহত

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ

এক সপ্তাহের ব্যবধানে বোদায় পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে

এক সপ্তাহের ব্যবধানে বোদায় পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে

বিরলে জামায়াতের পক্ষ থেকে অস্বচ্ছল ১০টি পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে আক্রান্ত রোপা আমন ধানসহ ফসলের মাঠ পরিদর্শনে কৃষি বিভাগ

দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি)’র শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ