Friday , 1 March 2024 | [bangla_date]

পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা ও উলঙ্গ সভ্যতা” নামে দুইটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা” ও “উলঙ্গ সভ্যতা” নামে দুইট কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে কাব্যগ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়। পীরগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক কবি মো. রবিউল আউয়াল ছদ্য নাম রবি বাঙালি’র লেখা কাব্যগ্রস্থ দুটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে মোড়ক উন্মোচন সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক কবি মো. রবিউল আউয়াল, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাসুদুর রহমান মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, সাহিত্য, সাংস্কৃতি ও পত্রিকা বিষয়ক সম্পাদাক বাদল হোসেন, কবি কৃষ্ণচন্দ্র মালাকার প্রমূখ। এ সময় কবি মাসুদুর রহমানের “জীবন জলের ঘ্রাণ” নামে একটি উপন্যাস এবং কবি কৃষ্ণচন্দ্র মালাকারের “এই আছি এই নাই” নামে একটি কবিতার বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরেক কিশোরের মৃত্যু

আটোয়ারীতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মিষ্টি বিতরণ

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়া অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে পীরগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ফুটবল বিশ্বকাপের পতাকা নিয়ে ছুটে চলছে হাবিব

রাণীশংকৈলে দলীয় প্রভাবে খাস জমি দখল-১৭ বছর পর মুখ খুললেন এলাকাবাসি

পীরগঞ্জে দুই ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে দুই ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে স্কুলের নিয়োগ বাতিলের দাবীতে মানবন্ধন