Monday , 18 March 2024 | [bangla_date]

পীরগঞ্জে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজা সহ রফিক ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার এস আই রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলা সৈয়দপুর ইউনিয়নের খানপাড়া রফিক ইসলামের বাসায় অভিযান চালান। এ সময় ৫ শ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। রফিক ইসলাম উপজেলার ভাবনাগঞ্জ গ্রামের খানপাড়া গ্রামের বুধুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাসায় গোপনে মাদক ব্যবসা করে আসছিল।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, রফিক ইসলামকে গাঁজা সহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিশু একাডেমীর চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি, — দীর্ঘ ১৫ বছরেও সমস্যা সমাধান হয়নি দুর্গাপূজা মন্দিরের !

সজীব আহমেদ ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ

বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তদের পুর্ব শত্রুতারজেরে কৃষকের কচুক্ষেত কেটে ২ লক্ষাধিক টাকার ক্ষতি

ঠাকুরগাঁওয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

রাণীশংকৈলে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী

চিরিরবন্দরে মামলা করায় নিরাপত্তাহীনতায় শিক্ষক পরিবার

বীরগঞ্জে নালা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা