Sunday , 10 March 2024 | [bangla_date]

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পীরগঞ্জ প্রতিনিধি : “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলােচনা সভা ও ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযােদ্ধা ইকরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার খায়রুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবদিন বাবুল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রিফাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে পীরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আওয়ামীলীগের ক্যাম্পেইনার প্রশিক্ষণ সম্পন্ন

এইচএসসি পরীক্ষা, দিনাজপুরের শিক্ষাবোর্ডে ছাত্রীর সংখ্যা বেশী

ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় প্রথম আসামি মাদক ব্যবসায়ী জহিরুল আটক

ঠাকুরগাঁওয়ে ভুট্টার ডাঁটা ব্যবহার হচ্ছে ঝিঙের খুঁটিতে

আমাদের ইমাম সাহেবরা ধর্মীয় আলোকে সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করেন… মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাংলাদেশের আগামী মহাকাশচারী হতে রাশিয়ায় নিজেকে প্রস্তুত করছে তেঁতুলিয়ার জোনাক

লাবীব মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ক মতবিনিময় সভা

গানের গুণী মানুষ হৃদয় সৈকত ও নুশিন আদিবা

বোদায় রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৫ লাখ টাকা অনুদান বিতরণ