Sunday , 3 March 2024 | [bangla_date]

পীরগঞ্জে দুই মাদকসেবীর জেল জরিমানা

পীরগঞ্জে দুই মাদকসেবীর জেল জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকসেবনের দায়ে মো. জয় (২০) নামে এক মাদকসেবীকে ৩ মাসের জেল ও পাঁচশ টাকা জরিমান এবং জাহিদুল ইসলাম জাহিদ (৩০) নামে আরেক মাদকসেবীকে ৬ মাসের জেল ও দুইশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রমিজ আলম এ কারাদন্ডাদেশ দেন এবং জরিমানা করেন। জয় ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া নাপিতপাড়া ও জাহিদ পৌর এলাকার গুয়াগাঁও গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তি রবিবার সকালে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় জয়ের কাছে ১ পিচ ও জাহিদের কাছ থেকে ৫পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ তাদেরকে মাদকসেবনরত অবস্থায় হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জয়কে ৩ মাসের কারাদন্ড ও পাঁচশ টাকা জরিমান এবং জাহিদ কে ৬ মাসের কারাদন্ড ও ২’শ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩

রাণীশংকৈলে হরতালে মাঠে নেই বিএনপি, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হরিপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘন্টা পর আত্রাই নদী থেকে শিশুর লাশ উদ্ধার

পীরগঞ্জ স্টেশনে ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারীদের বাঁধা প্রাণ ভয়ে ইউএনও’কে ফোন দিলেন স্টেশন মাস্টার রবিউল ইসলাম

বাংলাদেশের পরিবর্তন চাইলে হ্যাঁ ভোটে সিল মারতে হবে -পঞ্চগড়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

রাণীশংকৈলে পৃথক ২টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

কাহারোলে ইউএনও’র শীত বস্ত্র বিতরণ

মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের সমাপণীতে ড. মারুফা বেগম নারী-পুরুষের বৈষম্যমুক্ত সংস্কৃতির বাংলাদেশ গড়তে একতাবদ্ধ হতে হবে