Friday , 15 March 2024 | [bangla_date]

পীরগঞ্জে ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র সহ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

লিমন সরকারঃ পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেশি অস্ত্র ও ১৮৬ বোতল ফেন্সিডিল সহ মেজবাহুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার রাতে উপজেলার জাবরহাট ইউনিয়নের চৌরঙ্গী অষ্টপ্রহর বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেজবাহুল উপজেলার চন্দরিয়া গ্রামের মকলেসুর রহমানের ছেলে এবং বিকাশ ও ফেক্্িরলোড ব্যবসায়ী ইসাহাক আলী হত্যা মামলার আসামী।
র‌্যাব-১৩ এর ডিএডি আলিয়ার রহমান জানান, পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের অষ্টপ্রহর এলাকা দিয়ে বিপুল পরিমান মাদক পাচার হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৩ এর একটি দল। এক পর্যায়ে মেজবাহুলকে আটক করেন তারা। এর পর তার সাথে থাকা বস্তা থেকে ১৮৬ বোতল ফেন্সিডিল ও ২৭ ইঞ্চি লম্বা একটি দেশিয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও মাদক সহ তাকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে মেজবাহুলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২১ সালে উপজেলার জাবরহাট বাজারে বিকাশ ও ফেক্্িরলোড ব্যবসায়ী ইসাহাক আলী হত্যা মামলার আসামী হিসেবে মেজবাহুল বর্তমানে জামিনে আছেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, মেজবাহুলকে মাদক ও অস্ত্র সহ গ্রেপ্তার করে থানায় দিয়েছেন র‌্যাব-১৩। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা পরবর্তী কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী’র উদ্বোধন !

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

নানা আয়োজনের মধ্য দিয়ে বিবেকানন্দ সাহিত্য উৎসব

১০ কেজি গাঁজা সহ ২জন আটক..

সফল খামারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এডিসি (শিক্ষা) স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই

রাণীশংকৈলে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান “সাহসী উচ্চারণ” অনুষ্ঠিত

নিহত বিএনপি নেতার আরেফিনের দাফন সম্পন্ন পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের ৫ মামলায় আসামী প্রায় ১৩০০ \ গ্রেফতার ৮

বালিয়াডাঙ্গীতে দুবৃর্ত্তরা প্রেট্রোলদিয়ে জ্বালিয়ে দিল ভ্যানচালকের বাড়ী

অবশেষে সম্মানের সহিত সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব বুঝে পেলেন মোহাম্মদ রফিকুল্লাহকে