Monday , 4 March 2024 | [bangla_date]

পীরগঞ্জ থানা চত্বরে অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে পীরগঞ্জ থানা চত্বরে অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ ) দুপুরে পীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে থানা প্রাঙ্গণে যে কোন স্থানে গ্যাস সিলিন্ডার সহ যে কোন অগ্নি কান্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কিভাবে আগুন নিভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মহড়ায় পীরগঞ্জ থানা চত্বরে কৃত্রিম অগ্নিকান্ডে পরিস্থিতি সৃষ্টি জরুরী অবস্থায় কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।গ্যাস সিলিন্ডার সহ ছোট খাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি নির্বাপণ যন্ত্র ও পানি বাহী গাড়ির সাহায্যে কীভাবে আগুন নেভাতে হয়। ,আহত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে করা হয় সেই বিষয়ে অফিসার ফোর্সদের অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরী, এসআই হালিম, এসআই হামিদুল ইসলাম, এসআই মিরাজ, এসআই বেলাল,এস আই আশরাফুল ইসলাম, এসআই সজল বসাক, , এসআই সবুজ, এএসআই বিকাশ চন্দ্র রায়, এএসআই সফিকুল ইসলাম, এএসআই শহীদ, এএসআই শাহারিয়ার, এএসআই আসাদুল ইসলাম, গ্রাম্য পুলিশ সহ অনেকে ।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, বলেন অগ্নি দুর্ঘটনার শুরুতেই কিভাবে আগুন নিয়ন্ত্রন করা যায় এবং অগ্নি দূর্ঘটনায় করনীয় কি এসংক্রান্ত মহড়া প্রশিক্ষণ দেওয়া হয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় থানায় কর্মরত সকল পুলিশ সদস্যকে।অগ্নিকাণ্ডে করনীয় বিষয়ে সচেতনতা মূলক মহড়া প্রদর্শনে পুলিশ অফিসার বিদ্যুৎ কুমার চৌধুরী ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান এবং যে কোন পরিস্থিতিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশনা অমান্য করে চলছে কোচিং !

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে  গরু চোরাকারবারি গুলিবিদ্ধ

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে গরু চোরাকারবারি গুলিবিদ্ধ

দিনাজপুরে ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ৮ জন গ্রেফতার

রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবকের মৃ*ত্যু

বীরগঞ্জে আইন-প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

পীরগঞ্জ সাগুনী সার্বজনীন টাঙ্গন কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে জেলা প্রশাসক পরিদর্শন

বোচাগঞ্জ টি এস সিতে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

খানসামা থানায় নবাগত ওসি চিত্তরঞ্জন রায়ের যোগদান