Tuesday , 26 March 2024 | [bangla_date]

পুলিশ কনস্টেবল পদে ১২০টাকায় চাকুরী হলো ৭৫জনের

পুলিশ কনস্টেবল পদে ১২০টাকায় চাকুরী পেলেন দিনাজপুরের ৭৫জন নারী-পুরুষ। স্মার্ট পুলিশ তৈরিতে যোগ্যতা, দক্ষতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দিনাজপুর পুলিশ সুপার। তদবীর ও ঘুষবীহিন চাকুরী পেয়ে কোন প্রকার দুর্নীতিতে না জড়ানোর আশাবাদ চাকুরীপ্রাপ্তদের।
শনিবার সন্ধ্যায় দিনাজপুর পুলিশ লাইন অডিটেরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
উপস্থিত সাংবাদিক, চাকুরী প্রত্যাশীদের সামনে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন তিনি। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ ৭৫ পুলিশ সদস্যদের বরণ করে নেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
এসময় পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, সর্বদা জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় পুলিশ কনস্টেবল নিয়োগেও স্বচ্ছতার প্রমাণ দিয়েছে পুলিশ। স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়তে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে চাকরি পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন চাকুরীপ্রাপ্ত নারী পুরুষ ও তাদের অভিভাবকেরা। এসময় তারা জানান, এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় ও ঘুষবিহীন চাকরি পাওয়ার ফলে সব রকম দুর্নীতি অনিয়ম থেকে দূরে থাকার আশাবাদ ব্যক্ত করেন চাকুরীপ্রপ্তরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে  আলু বোঝাই ভটভটি

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আলু বোঝাই ভটভটি

পঞ্চগড়ের দোলন কে দুদকের পিপি নিযুক্ত করায় অভিনন্দন অব্যাহত

ঠাকুগাঁওয়ে দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে এক বৃদ্ধা যাত্রী নিহত

ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সুরক্ষা সামগ্রী বিতরণ

বিরলে বিএমডিএ’র সাথে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর আলোচনা সভা

পিডিপি’র সাবেক প্রধান প্রকৌশলী জিয়া হার্ট ফাউন্ডেশনে রোগীর বিভিন্ন উপকরণ প্রদান

পীরগঞ্জে নব নির্বাচিত মেয়র,কাউন্সিলরদের সম্মাননা প্রদান

নেপালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু