Monday , 11 March 2024 | [bangla_date]

প্রথমবারের মতো অনুষ্ঠিত বালুবাড়ী ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

মাদক আর মোবাইল ফোনের ব্যবহার বর্তমান প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। সুশৃঙ্খল সমাজ গঠনে এই দুই আসক্তি থেকে বের হওয়ার অন্যতম মাধ্যম খেলাধুলা। বর্তমান প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বালুবাড়ী ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্ট।
ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বালুবাড়ীতে প্লেয়ার ড্রাফটের আয়োজন করা হয়।
প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের আয়োজক হিসেবে জামিল হোসেন, লাতিফুর হাসান সুইট, বাপ্পি, রাসেল, ফিরোজ ও হাসিব দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আলহাজ্ব রোকনুজ্জামান রনি, রাকিবুল হাসান সবুজ, সোহাগ, আসলাম, দুলাল চন্দ্র রায়, নুরুল, নজরুল, নাহিদ, শামীম, প্রদীপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে যুব সমাজ মোবাইল ফোন ও মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। মোবাইল ফোনের আসক্তি ও মাদক থেকে বাঁচতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট যুবসমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে বিরত রাখবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের কথা জানান তারা।
পরে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে বালুবাড়ী রয়্যালস, বালুবাড়ী টাইগার্স, বালুবড়ী রেঞ্জার্স ও বালুবাড়ী ওয়ারিওর্স নামে চারটি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে প্রতিদ্ব›িদ্বতা করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন’র তত্ত¡াবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

পঞ্চগড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার হওয়া ইকবাল দুই দিনের রিমান্ডে

চিরিরবন্দরে এনসিপি’র উপজেলা সমন্বয় কমিটি গঠন

কাহারোলের সুন্দরপুর  ইউপি সদস্য একটি কুচক্র  মহলের ষড়যন্ত্রের স্বীকার

কাহারোলের সুন্দরপুর ইউপি সদস্য একটি কুচক্র মহলের ষড়যন্ত্রের স্বীকার

হরিপুরে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জনগণের কল্যাণে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে …..ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন

কাহারোলে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিও পরিদর্শনে- স্বাস্থ্যমন্ত্রী

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

আওয়ামী লীগের চুনোপুটি হয়েছে রুই কাতল -বালিয়াডাঙ্গী বিএনপি’র মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিংড়া জাতীয় উদ্যানে চড়ুই-ভাতি আয়োজন করল প্রচেষ্টা ব্লাড ব্যাংক