Thursday , 7 March 2024 | [bangla_date]

বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্দ্যোগে স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে ক্যান্সার বিষয়ক সেমিনার

“প্রাথমিক পর্যায়ে পড়লে ধরা- ক্যান্সার রোগ যায় যে সারা, আপনার-আমার ভালোবাসায় ক্যান্সার রোগীরা বেঁচে থাকুক আনন্দময় পৃথিবীতে” -এই শ্লোগানকে সামনে রেখে ৫ মার্চ মঙ্গলবার সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ এর অডিটরিয়ামে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) দিনাজপুর শাখার আয়োজনে স্কুল-কলেজের ছাত্রীদের নিয়ে ক্যান্সার বিষয়ক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) দিনাজপুর শাখার সভাপতি ডাঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিসিআরসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ শফিকুল রহমান তরুন বলেন, ক্যান্সার রোগ যেমন ভয়াবহ তেমনি এর চিকিৎসা ব্যবস্থা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হয়ে থাকে। ক্যান্সার রোগী ও তার পরিবার বিলম্বিত চিকিৎসা পদ্ধতির জন্য অনেক মানসিক-আর্থিক-সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে বিপন্ন হয়ে পড়ে এবং চিকিৎসা অসম্পূর্ণ রাখতে বাধ্য হয় ফলে অনেকের মৃত্যু ঘটে। তাই ক্যান্সার রোগ যাতে না হয় তার জন্য আগে থেকেই প্রত্যেককেই সচেতনতা অবলম্বন করা উচিত। প্রধান বক্তা ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মহিবুর হোসেন নিরব বলেন, ২০১৮ সালে বিশ্বে ১৮৫টি দেশে প্রায় ৩৬ রকমের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৯৬লাখ মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে এবং প্রতি বছর নতুন করে আরও ১ লাখ ৫০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। ক্যান্সার রোগীর প্রায় ২৫% পুরুষ ফুসফুস ক্যান্সার এবং ৩০% মহিলা ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই সচেতনতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। বিসিআরসি দিনাজপুর শাখা কমিটির কোষাধ্যক্ষ মোঃ জামিরুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (গাইনী) অবঃ ডাঃ মাসতুরা বেগম, শিশু বিশেষজ্ঞ ডাঃ রইজ উদ্দীন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক এম প্রমেল চৌধুরী। অনুষ্ঠানে সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাকিল আহমেদ’কে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য গণেশতলাস্থ মিশন স্কুলের বিপরীত দিকে গ্রিন সুপার মার্কেটের ২য় তলায় প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টা হতে ক্যান্সার রোগীদের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
শিক্ষকদের  “আউটকাম বেইজড এডুকেশন ক্যারিকুলা” শীর্ষক কর্মশালায়  বাস্তবায়ন করতে পারলে পড়াশুনা আরও  প্রাক্টিক্যাল বেইজড হবে—হাবিপ্রবি ভিসি

শিক্ষকদের “আউটকাম বেইজড এডুকেশন ক্যারিকুলা” শীর্ষক কর্মশালায় বাস্তবায়ন করতে পারলে পড়াশুনা আরও প্রাক্টিক্যাল বেইজড হবে—হাবিপ্রবি ভিসি

শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইন্তেকাল

অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণ দিচ্ছিলেন পাট কর্মকর্তা

দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী- বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় সভা

পীরগঞ্জে নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের মিলন মেলা ও বার্ষিক বনভোজন

বীরগঞ্জ সরকারি পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি, পরীক্ষা স্থগিত

বীরগঞ্জে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা