Monday , 4 March 2024 | [bangla_date]

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন কার্য়নির্বাহী কমিটি ঘোষণা সভাপতি নুরুল, সম্পাদক মামুন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে আগামী দুই বছরের জন্য ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি এন এম নুরুল ইসলামকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আল মামুন জীবনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি সোমবার রাতে সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত এবং নতুন কমিটি ঘোষণা দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের উপদেষ্টা মকবুল হোসেন। সভাপতি পদ সিলেকশনে, সাধারণ সম্পাদক পদ বিনা প্রতিদ্বন্দিতায় এবং সাংগঠনিক সম্পাদক পদ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক সংগ্রাম পত্রিকার রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশের আলো পত্রিকার জানে আলম শেখ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আলোকিত নিউজের ইলিয়াস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার মো: হাসান আলী, কোষাধ্যক্ষ পদে দৈনিক অধিকার পত্রিকার মাজেদুল ইসলাম হৃদয়, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক ভোরের চেতনা পত্রিকার মিলন আকতার, প্রচার সম্পাদক পদে দৈনিক একুশে নিউজের মোতালেব সম্রাট এবং নির্বাহী সদস্য দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জুলফিকার আলী শাহ কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে পুরাতন কমিটিতে সভাপতি হিসেবে জুলফিকার আলী শাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে এন এম নুরুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল মামুন জীবন বলেন, সাংবাদিকতায় পেশাদারিত্বের পাশাপাশি সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে দিয়েছে গণমাধ্যমকর্মীরা। তাদের বিপদের সময় সব সময় আমাকে পাশে পাবে। সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভুট্টার ভালো দাম খুশি কৃষক

আলু আমদানির মেয়াদ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস —–হুইপ ইকবালুর রহিম

কবিতার ছন্দে-ছন্দে আনন্দমূখর পরিবেশে কবিদের মিলন মেলা পালিত হলো কবি নীরঞ্জন হীরার জন্মবার্ষিকী

ফুলবাড়ীতে ট্রাকের ধা’ক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

বালিয়াডাঙ্গীতে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিয়ের ৯ দিন পর পাশের ঘরে বরকে রেখে নববধূর আ-ত্মহ-ত্যা

দিনাজপুরে পলিটেকনিক ইনস্টিটিউটর শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং

হরিপুরে হাজারো তরুন ও নারীদের সমাবেশে