Monday , 25 March 2024 | [bangla_date]

বাসচাপায় ৫ জনকে হত্যায় বিআরটিসি চালক আজিজার গ্রেফতার

দিনাজপুরের চিরিবন্দরের রানীরবন্দর বাজারে বিআরটিসি বাসের চাপায় পাঁচ পথচারী হত্যা মামলার আসামি ওই বাসের চালক আজিজার রহমানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
তার নামে এ হত্যা মামলা ছাড়াও নাশকতা, বিস্ফোরক, হত্যা, অপহরণ ও চাঁদাবাজির পাঁচটি মামলা রয়েছে। গ্রেফতার আজিজার রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
২১ মার্চ নয়নপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২২ মার্চ বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।
তিনি জানান, গত ৬ ফেব্রæয়ারি চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বেপরোয়াভাবে বাস চালিয়ে পাঁচ পথচারীকে হত্যা সংক্রান্ত মামলা হওয়ার পর থেকেই আজিজার রহমান পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান, এসআই ইন্দ্রমোহন রায় ও এসআই নুর আলম।
গত ৬ ফেব্রæয়ারি চিরিরবন্দরের রানীরবন্দর বাজারে বিআরটিসি বাসের চাপায় ঘটনাস্থলেই চারজন পথচারী মারা যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা প্রেসক্লাব হরিপুরের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ

ঠাকুরগাঁওয়ে ভূমিদস্যু ইউপি সদস্যের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

বীরগঞ্জ জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

একদিনেই হিলি স্থলবন্দর দিয়ে এলো ২৩৯ মেট্রিক টন কাঁচা মরিচ

যখনই দেশে উন্নয়ন হয় তখনই ষড়যন্ত্র শুরু হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে আখানগরে রেল-স্টেশন রয়েছে, ট্রেন থামে কিন্তু মাস্টার নেই !

জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান কে কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না

ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো উরস মাহফিল

মহিলা পরিষদের উদ্যোগে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল সম্পাদক কামাল