Wednesday , 27 March 2024 | [bangla_date]

বিচারপতি ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিমের মাতা নাজমা রহিম এর ইন্তেকাল ।।বৃহস্পতিবার সকাল ১১ টায় জানাযা ও দাফন

দিনাজপুর প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রনেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিম এর সহধর্মীনি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির রতœগর্ভা “স্বপ্নজয়ী” মা নাজমা রহিম ২৭ মার্চ বুধবার আনুমানিক বিকেল ৩ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি পুত্র বিচারপতি এম ইনায়েতুর রহিম , হুইপ ইকবালুর রহিম এমপি, কন্যা ডাঃ নাদিরা সুলতানা, ডাঃ নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা ও নাজিলা সুলতানাসহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয় স্বজন, নাতী-নাতনী, শুভাকাঙ্খী রেখে গেছেন।
মরহুমা নাজমা রহিম এর প্রথম জানাযা নামাজ ২৮ মার্চ দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানের এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ী দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থারে দাফন কার্য সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, মরহুমা নাজমা রহিম ২০১৮ সালের ১৩ মে জাতীয়ভাবে স্বপ্নজয়ী মা হিসেবে সম্মাননায় ভুষিত হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় সুপারির ফলন ভাল হয়েছে, দামও ভাল

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসককে জরিমানা

বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা

পঞ্চগড়ের তেতুলিয়ায় একই চা-বাগানে হচ্ছে মাল্টা , চায়ের চেয়ে লাভবান হচ্ছে চাষিরা

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমুল বিতরণ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা-২০২২অনুষ্ঠিত

আটোয়ারীতে “বীর মুক্তিযোদ্ধা আব্দুস  সাত্তার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আটোয়ারীতে “বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ নিরোধকল্পে পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের’ ভূমিকা শীর্ষক কর্মশালা

রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ গেলো দুই সন্তানের জননীর