Thursday , 7 March 2024 | [bangla_date]

বিরলে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল স্থলবন্দরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির অধিনে ৩৩০/৭-এস পিলার এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম, পিএসসি এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পান্নলাল লক্ষরাজ সিং।
এছাড়াও দু-দেশের কোম্পানী ও বিওপি কমান্ডারগন উপস্থিত ছিলেন।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম জানান, সীমান্তে দুই দেশের শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখা সহ সকল প্রকার চোরাচালান ও মাদক পাচার রোধ এবং সীমান্ত হত্যা বন্ধের আলোচনা করা হয় এবং সম্মিলিত ভাবে দায়িত্ব পালনে ঐক্যমত পোষন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা

হরিপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

বীরগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা

বেশি লাভের আশায় শীতকালীন আগাম সবজি চাষ

পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে অভিযোগ এমপিওভুক্ত ঘোষণার পর ৫ শিক্ষককে বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগে অর্ধ কোটির বাণিজ্য সভাপতি ও প্রধান শিক্ষকের

একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ-এমপি গোপাল

রাণীশংকৈলে নবাগত কৃষি কর্মকর্তার মতবিনিময় সভা

নানান আয়োজনে দিনাজপুর অঞ্চলের স্কাউটস দিবস উদযাপন