Thursday , 14 March 2024 | [bangla_date]

বিরলে রাস্তার পাশে বাশেঁর মাচাঁই লাউ চাষ

বিরল প্রতিনিধি \ রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে বাশেঁর মাচাঁই লাউ চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন এক প্রান্তিক কৃষক। দিনাজপুরের বিরলের ঘাগড়াগাছি গ্রামের আধা কিলোমিটার পাকা রাস্তার পাশে এই লাউ চাষ করেছেন কৃষক হরিশ চন্দ্র।
বিরল উপজেলার ঘাগড়াগাছি গ্রামের ঘাগড়াগাছি থেকে বড়তিলেন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার পাকা রাস্তার পাশে এই লাউ চাষ করছেন তিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই একবার হলেও দেখেন গাছে গাছে ঝুলে থাকা লাউ এর দৃশ্য। সেলফিও তুলেন অনেকে।
কৃষক হরিশ চন্দ্র জানান, আমি বিভিন্ন ফসলের চাষ করি। রাস্তার পাশে অনাবাদি জমি পড়ে আছে। এটাকে কিভাবে কাজে লাগানো যায়। পরে কৃষি অফিসের কর্মকর্তার পরামর্শ নিয়ে দেড় মাস আগে লাউ চাষ শুরু করি। এজন্য রাস্তার পাশে প্রায় আধাকিলোমিটার জমিতে বাশেঁর খুটি ও মাচাঁ বানিয়ে লাউ গাছের চাষ শুরু করি। লাউ ভালোই ধরেছে। এখন বিক্রিও শুরু করেছি। তবে রাস্তা ফাঁকা থাকায় রাতে ২/৪টি করে লাউ চুরিও হয়। এরপরেও এই লাউ চাষে ভালই লাভ হবে আশা করছি। এখনও দশ হাজার টাকার লাউ গাছে ঝুলছে। তাই এরসাথে এবার চিচিঙা চাষের প্রস্তুতি নিচ্ছি।
তিনি জানান, রাস্তার আধা কিলোমিটার পরিত্যক্ত জমিতে গাছে উন্নতজাতের লাউ দেখে রাস্তার পাশ দিয়ে যাওয়া এলাকাবাসীরা নজর কেড়েছে। তাই অনেকে এ লাউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন।
এ ব্যাপারে বিরল উপজেলা অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান, রাস্তার পাশে অনাবাদি জমিতে বাশেঁর মাচাঁয় লাউ চাষ করে বাড়তি আয় করছেন কৃষক হরিশ চন্দ্র। তার লাউ চাষে বিভিন্ন রকমের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন

বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রাথমিক পর্যায় ইভিএম’র মক ভোট অনুষ্ঠিত

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কাহারোলে শতধা সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যোগে  স্বদেশ ও প্রবাসীদের ঈদ পূনর্মিলনী

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কাহারোলে শতধা সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যোগে স্বদেশ ও প্রবাসীদের ঈদ পূনর্মিলনী

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে- ঠাকুরগাঁও আওয়ামীলীগের সম্প্রীতির সমাবেশ

বীরগঞ্জে নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃ যোগদান বন্ধের দাবিতে মান’বব’ন্ধন

বরিশালে ভেঙে পড়ল ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর গার্ডার

শেষ মুহূর্তে সরস্বতী প্রতিমায় রংতুলির আঁচড় খানসামায় প্রতিমা বিক্রির হাট

শেখ হাসিনার নেতৃত্বের প্রজ্ঞা ও দূরদর্শিতা উপলব্ধী করেছেন ভারতীয় নেতৃবৃন্দ -মনোরঞ্জন শীল গোপাল এমপি