Sunday , 17 March 2024 | [bangla_date]

বিরামপুরে চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে আদিবাসীর বাড়িতে চাঁদাবাজি করার সময় রফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় আরো ছয়জন পলাতক রয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় মঙ্গল শরেনের ছেলে নরেন শরেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক রফিকুল ইসলাম উপজেলার কেটরাহাট এলাকার বাসিন্দা।
বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক এসআই মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদিবাসী নরেন সরকার বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে একদল লোক মাইক্রোবাস নিয়ে বাসার সামনে আসেন। হঠাৎ করে বাড়িতে ঢুকে হাতে হ্যান্ডকাফ পরানোর চেষ্টা করে আর বিভিন্ন ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় তাদের আচরণ সন্দেহজনক হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
একসময় বাড়ির লোকজনকে শিকলবন্দি করে মাইক্রোতে উঠে চলে গেলেও স্থানীয়রা রফিকুল ইসলামকে ধাওয়া দিয়ে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে বিরামপুর থানা পুলিশের পরিদর্শক এস আই মামুনুর রশীদ বলেন, ভুয়া ডিবি পুলিশ আটকের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বলেন, পুলিশ গিয়ে জনতার হাতে আটক এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় এনেছে। পরে ভুয়া পুলিশ সেজে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ঈদ পুনর্মিলনী

দিনাজপুর -১ আসনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রতিদ্বন্দ্বিতা নেমেছে ৫ জন

হাবিপ্রবির লাইব্রেরির তৃতীয় তলায় এসি স্থাপন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে সন্ত্রাসী কায়দায় জমির সীমানা খুঁটি সরিয়ে রাস্তা নির্মাণের পায়তারা

পীরগঞ্জে চেতনানাশক স্প্রে দিয়ে ঘুম পাড়িয়ে ইটভাটা মালিকের বাড়িতে জানালা ভেঙ্গে চুরি

হরিপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ট্রাম্প ‘নোংরা’ বলায় চটেছে ভারত

রাণীশংকৈলে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

হরিপুর সীমান্তে কিশোরকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেল বিএসএফ সদস্যরা!

কাহারোলে কৃষক দলের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত