Thursday , 28 March 2024 | [bangla_date]

বীরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামসহ দুই নারী আটক

বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসন ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম সহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে গেলেও তার দুই স্ত্রী জাহানারা বেগম (৪০) ও পারভিন বেগম (৩০)কে আটক করে পুলিশ।
পরে রাতেই আটকদের ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ ফজলে এলাহী জুয়া আইন ১৮৬৭, ৩ ধারা মোতাবেক দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন।
বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে জুয়া খেলার বড় ০৯ টি ডাব্বু, ৩০ টি ডাব্বুর গুটি, জুয়া খেলার ০৩টি প্লাস্টিকের বোর্ড, ০৩টি ডাব্বু বানানো মেট, ১০০ গজ সাদা রংয়ের ইলেকট্রিক তার, এলইডি বৈদ্যুতিক বাল্ব ০১ টি সহ সামিয়ানার জন্য আনুমানিক ২০ গজ কালো পলিথিন উদ্ধার পুলিশ করা হয়েছে। উপজেলা মাদক ও জুয়া মুক্ত করতে প্রশাসনের পক্ষে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আজ বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস

বীরগঞ্জে সচেতনতা বৃদ্ধির জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

খানসামায় সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ভাড়ায় ব্যস্ত, সেবাবঞ্চিত রোগী

বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর অবমাননা মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও মানববন্ধন

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এ আর ফাউন্ডেশনের অনুদান প্রদান

দিনাজপুরে ১০দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা