Thursday , 7 March 2024 | [bangla_date]

বীরগঞ্জে একইদিনে দুইজনের আত্নহত্যা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পৃথক পৃথক ঘটনায় ধরনী সরকার ( ৪০) ও সালমান শাহ (২২) নামের দুইজন আত্নহত্যা করেছে।

বুধবার রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া ও সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে আত্নহত্যার ঘটনা ঘটে। ধরনী সরকার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত কালটু রাম সরকারের ছেলে এবং সালমান শাহ সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। মৃতের বড় ভাই ননী গোপাল সরকার জানান, আমার ছোট ভাই ধরনী সরকার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগিতেছিল। অনেক চিকিৎসা করা হয়পছে। বুধবার (৭ মার্চ -২০২৪) ভোর সাড়ে ৫টার দিকে নিজ শয়ন ঘরে বাঁশের ধন্নার সহিত গলায় লাইলনের রশি দিয়া ফাঁস দিয়ে আত্নহত্যা করে। দেখতে পেয়ে ডাক চিৎকার করেন এবং স্থানীয় ইউপি সদস্য কে সংবাদ দেওয়া হয়। বেলা ১১টায় বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। অন্যদিকে সালমান শাহ একইদিনে গভীর রাতে নিজ শয়ন ঘরে বাঁশের ধন্নার সহিত গলায় চাদরের সহিত দিয়া ফাঁস আত্নহত্যা করেন। সালমানের মৃত্যুর কারণ জানা যানি।

এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, থানায় পৃথক পৃথক ভাবে দুইটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে মৃতের পরিবারের লোকজনের অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রæপের নবনির্বাচিত সদস্যদের শপথ

বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনঃ সভাপতি অন্তু ও সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কয়লার স্তূপ ধসে সীমানা প্রাচীর ভেঙ্গে গেছে

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে নৌকা ১৪, স্বতন্ত্র ৬ জয়ী। বিস্তারিত জানতে টাচ করুন

পঞ্চগড়ে বিজিবির টাস্কফোর্স অভিযানে ২৪ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

পীরগঞ্জে অর্ধেক দামে নিত্য প্রয়োজনীয় কাঁচামালের ভর্তুকি বাজার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাসী নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা